সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে মালামাল চুরি -আটক -১

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে মালামাল চুরি -আটক -১

রামপাল প্রতিনিধি
খুলনা হতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরি মামলার এজাহারনামীয় আসামী মোঃ বাচ্চু মল্লিক (৩৮) -কে গ্রেফতার করেছে র‌্যাব-৬ ।বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে ১১টায় খুলনা জেলার রূপসা থানাধীন গ্রীন বাংলা এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।তিনি বাগেরহাট জেলার রামপাল উপজেলার বর্ণী গ্রামের মোঃ রুহুল মল্লিকের ছেলে।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি চোরাকারবারি চক্রের সদস্য। তার চক্রের সদস্যরা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে তামার তার, লোহার এংগেল, লোহার পাইপ এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে পাচার করত।গত ১৯ জুনে রামপাল থানা পুলিশ অভিযান পরিচালনা করে, ২৪০ গজ কপার ওয়্যার, ২৫ ফুট লম্বা ৬ টি লোহার পাইপ, ৪ ফুট লম্বা লোহার এংগেল এবং চোরাচালানের কাজে ব্যবহৃত ২টি ইঞ্জিন চালিত নৌকাসহ তার সহযোগীদের গ্রেফতার করেছিল। পরে তাদের বিরুদ্ধে ২০ জুনে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছিল। এ মামলার অন্যতম আসামী ছিলেন মোঃ বাচ্চু মল্লিক।র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মোঃ বাচ্চু মল্লিককে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers