বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক।
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে অবস্থিত চুলকাটি প্রেসক্লাবের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে রবিবার দিনব্যাপী ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, মিলাদ ও দোয়া মাহফিল এবং শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি ও সিনিয়র সাংবাদিক পি কে অলোক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান এর সঞ্চলনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি চন্দন কুমার দেবনাথ, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন শাওন, তথ্য বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সোবহান, কোষাধক্ষ্য অমিত কর বিলাশ, নির্বাহী কমিটির সদস্য শিশির শিকদার, বিপুল চন্দ্র দেবনাথ, মিজানুর রহমান মিঠু, আরিফ ঢালী। সাধারন সদস্য বাদশা আলম, জিএম মিজানুর রহমান, শক্তি নারায়ন দাশ, সুমন পাল, সেকেন্দার আলী মোড়ল ও শেখর ব্যানাজী। দোয়া পরিচালনা করেন,হাফেজ মাওলানা মোহাম্মদ আলী আহম্মদ।
Leave a Reply