সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বীজ ধান বিতরণ

শরণখোলায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বীজ ধান বিতরণ

বাগেরহাট অফিস
বাগেরহাটের শরণখোলায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ পরমানু গবেষনা ইনস্টিটিউট (বিনা),সাতক্ষিরা উপকেন্দ্রের পক্ষ থেকে শরণখোলা উপজেলার ৩০০জন কৃষকের মাঝে ১২০০ কেজি বীজ ধান বিতরণ করা হয়।শরণখোলা বিআরডিবি মিলনায়তনে বীজ ধান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড. মীর্জা মোফাজ্জল ইসলাম। শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিনা সাতক্ষিরা উপকেন্দ্রের পরিচালক ড. বাবুল আক্তার, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মশিউর রহমানসহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
গেল ২৭ জুলাই থেকে অবিরাম চার দিনের বর্ষণে উপজেলার ৭৫০ হেক্টর জমির বীজতলা নষ্ট হয়ে যায়।পানি নিস্কাসনের পরে নতুন করে চারা দেওয়ার জন্য কোথাও বীজ ধান পাচ্ছিলেন না কৃষকরা। এই অবস্থায় বিনার পক্ষ থেকে এই ধান পেয়ে খুশি কৃষকরা। স্বপ্ন দেখছেন আবারও নতুন করে।পূর্ব খোন্তাকাটা গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক বাদশা মাতুব্বর বলেন, নতুন করে চারা দেওয়ার জন্য কোথাও ধান পাচ্ছিলাম না।এক ধরণের হতাশার মধ্যে দিন কাটাচ্ছিলাম।আজ বিনামূল্যে ধান পেলাম।এই ধান দিয়ে নতুন করে চারা দিতে পারব।খুড়িয়াখালী গ্রামের কৃষক ইউনুস আলী বলেন, কৃষি বিভাগ থেকে দেওয়া এই ধান পেয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছি।চিন্তামুক্ত হলাম, এখন আর জমি ফেলে রাখতে হবে না।ধান চাষ করতে পারব।শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিম উদ্দিন বলেন,টানা বৃষ্টিতে শরণখোলা উপজেলার শতভাগ ধানের বীজতলার চারা নষ্ট হয়ে গেছিল।কিন্তু পানি নিস্কাশনের পরে কৃষকরা যে আবার চারা দিবে বীজ ধানের অভাবে তা সম্ভব ছিল না।এই পরিস্থিতিতে বাংলাদেশ পরমানু গবেষনা ইনস্টিটিউটের পক্ষ থেকে কৃষকদের বিনামূল্যে উচ্চ ফলনশীল বিনা-৭, ১১ ও ১৭ ধানের বীজ প্রদান করা হয়েছে।এতে কৃষকরা অনেক উপকৃত হবে বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers