সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
কচুয়ায় করোনায় ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ

কচুয়ায় করোনায় ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ

বাগেরহাট অফিস
বাগেরহাটের কচুয়ায় করোনায় ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মাঝে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পক্ষ থেকে এসএমই ঋণ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে কচুয়া উপজেলা বিআরডিবি মিলনায়তনে এই ঋণ কার্যক্রমের উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল।বিআরডিবি বাগেরহাটের উপ-পরিচালক মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ঋণ প্রদান অনুষ্ঠানে কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ,উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান,কচুয়া প্রেসক্লাবের সভাপতি খন্দোকার নিয়াজ ইকবালসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।এদিন কচুয়া উপজেলার ২৫ জন উদ্যোক্তার মাঝে ৪ শতাংশ সুদে ২৮ লক্ষ টাকার ঋণ প্রদান করা হয়।করোনা পরিস্থিতিতে স্বল্প সুদে ঋণ পেয়ে খুশি করোনায় ক্ষতিগ্রস্থ ব্যববসায়ীরা।বিআরডিবি বাগেরহাটের উপ-পরিচালক মোঃ নাসির উদ্দিন বলেন, এই প্রথম জেলা ও উপজেলা পর্যায়ে এসএমই ঋণ প্রদান কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ।এর অংশ হিসেবে বাগেরহাট জেলার ৯টি উপজেলার মধ্যে মোল্লাহাট ছাড়া আটটি উপজেলায় ২২০ জন উদ্যোক্তার মাঝে দুই কোটি ৮১ লক্ষ ৯০ হাজার টাকা ঋণ প্রদান করা হবে।এর অংশ হিসেবে কচুয়ার ২৫ জন উদ্যোক্তার মাঝে ২৮ লক্ষ টাকার ঋণ প্রদান করা হয়েছে।পর্যায়ক্রমে জেলা-উপজেলার আরও উদ্যোক্তাদের মাঝে বিআরডিবি এসএমই ঋণ বিতরণ করবে।এই ঋণের সুদ মাত্র চার শতাংশ। ঋণ গ্রহিতারা ঋণ পরিশোধের জন্য তিন মাস গ্রেস পিরিয়ড পাবেন।এই সময়ে তাদের কোন ঋণ পরিশোধ করতে হবে না।এর ফলে ব্যবসায়ীরা অতিরিক্ত সুবিধা পাবেন বলে দাবি করেন তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers