সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও টিকা গ্রহণে ব্যপক সাড়া 

রামপালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও টিকা গ্রহণে ব্যপক সাড়া 

মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদক
রামপালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ও সফলভাবে কোভিড টিকা দান কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ উপজেলার ১০ টি ইউনিয়নে মোট ৬ হাজার টিকা প্রদানের টার্গেট প্রায় পূরণ হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল। তিনি  জানান, উপজেলার ১০ টি ইউনিয়নের ৭ টি তে ৬০০ টি করে মোট  ৪ হাজার ২০০ জনকে, সদর ইউনিয়নে ৫৯০ জনকে, হুড়কা ইউনিয়নে ৪৯০ জনকে এবং  বাইনতলা ইউনিয়নে ৫৬৬ জনসহ মোট ৫ হাজার ৮৩২ জনকে কোভিড টিকার ১ম ডোজ প্রদান সম্পন্ন হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর কাছে জানতে চাইলে তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ও মানুষ সতঃস্ফূর্তভাবে টিকা গ্রহন করতে আসেন। সকলের সহযোগিতায় আমরা টিকার ১ম ডোজ সম্পন্ন করতে পেরেছি। বিশেষ করে স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য /সদস্যাসহ সকলের সহযোগিতার কথা স্মরণ করে তিনি সকলকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers