সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে অতিবৃষ্টি ও টর্নেডোয়  ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও 

রামপালে অতিবৃষ্টি ও টর্নেডোয়  ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও 

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের উজলকুড় ইউনিয়নের মীরাখালী এলাকায় টর্নেডোর আঘাতে ব্যাপার ক্ষয়ক্ষতি ও অতিবর্ষনে শত শত মৎস্যঘের ভেসে গেছে। রামপাল উপজেলা প্রশাসনের পক্ষথেকে নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ঝড়ে কোন প্রাণহানীর খবর পাওয়া যায়নি। উপজেলার প্রায় সকল এলাকায় খোঁজ নিচ্ছি নিয়ে জানাগেছে, মৌসুমি নিন্মলিখিত চাপের প্রভাবে গত মঙ্গলবার থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। আতবৃষ্টির কারণে উপকূলীয় এ উপজেলার ৮৭৬ টি মাছের ঘের তলিয়ে মাছ ভেসে গেছে। এ তথ্য নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ জানান, এ দপ্তরের প্রতিনিধিদের মাধ্যমে আরও তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে কারণ অতিবৃষ্টি এখনও পর্যন্ত হচ্ছে।  উপজেলার মীরাখালী গ্রামে বুধবার বিকাল সাড়ে ৪ টায় টর্নেডোর আঘাতে ব্যাপাক ক্ষতি হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান,  রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের মিরাখালি গ্রামে টানা বর্ষনের সময় প্রচন্ড ঝড়ে প্রায় ৪০ টির অধিক বড় আকারের গাছ উপড়ে গেছে। টিনের চালা উড়ে যাওয়া সহ বিধ্বস্ত হয়েছে প্রায় ২০ টির অধিক ঘরবাড়ি। বেশ কিছু গবাদি পশু ও হাস-মুরগি গাছ চাপা পড়েছিল। প্রশাসনের পক্ষ থেকে দূর্গতদের বিষয়ে ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন। দূর্গতির এলাকা পরিদর্শনকালে ওই ইউনিয়নের চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান তার সাথে ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers