সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
গাছপালা পড়েছেও ব্যাপক। অতি বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৯শ ৩২ হেক্টর জমির ৩ হাজার ৫শ ৪২টি পুকুর/ মৎস্য ঘের ডুবে গেছে। তাতে ক্ষতি হয়েছে প্রায় ৭০ লাখ ৮৬ হাজার টাকার। আর ১ হাজার ৩২ হেক্টর জমির ৩ হাজার ২শ ৩৭টি চিংড়ি ঘের তলিয়ে মাছ ভেসে গেছে। এতে ক্ষতি হয়েছে ৩ কোটি ৮৪ লাখ টাকার। মৎস্য সেক্টরেই শুধু ক্ষতি হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকার। আর অবকাঠামোগত ক্ষতি হয়েছে ৮ লাখ ৮০ হাজার টাকার। অপরদিকে জলাবদ্ধার শিকার হয়েছেন এ উপজেলার ৩ হাজার ৬৫০টি পরিবারের ১৪ হাজার ৪শ জন মানুষ। মৎস্য খামারিরা জানান,তীব্র বৃষ্টি ও বাতাসে ঘেরের পাড় ধ্বসে পড়েছে ও ভেড়ি তলিয়ে গেছে। নেট-পাটা বাতাসে আলগা হয়ে বেশী ক্ষতি হয়েছে। মাঝ সিজিনে এসে এমন বৃষ্টি হওয়ায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হবে বলে আশংকা প্রকাশ করেছেন ঘের মালিক কাজী কামরুল ইসলাম ও তার সহোদর কাজী জামরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কবীর হোসেন বলেন, দুর্গতদের স্ব স্ব ইউনিয়ন পরিষদের মাধ্যমে খাদ্যের পাশাপাশি সকল ধরণের সহায়তা প্রদাণের উদ্যোগ নেয়া হয়েছে। তারপরও যাদের প্রয়োজন তারা ৩৩৩ নম্বর কল করলে আমরা খাবার পৌঁছে দেবো তাদের কাছে।
Leave a Reply