শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদাণ

রামপালে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদাণ

মেহেদী হাসান,নিজস্ব প্রতিবেদক
শুক্রবার ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিবারকে বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে।  বাগেরহাটের ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় শুক্রবারের সড়ক দুর্ঘটনায় রামপালের তিনজন  দিনমজুর নিহত হন। নিহতরা রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী গ্রামের বাসিন্দা। নিহতরা হলেন চাকশ্রী গ্রামের আব্দুল হাই (৫৫), শেখ নুর মোহাম্মদ (৬৫) ও শেখ রেজাউল (৫০)।
শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন নিহত ওই সকল ব্যক্তিদের বাড়ী বাড়ী গিয়ে তাদের স্বজনদের হাতে বাগেরহাট জেলা প্রশাসকের পাঠানো খাদ্য সামগ্রী ও নগদ টাকা তুলে দেন। এ সময় তার সাথে ছিলেন বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত রামপালের চাকশ্রী গ্রামের নিহত তিন ব্যক্তির পরিবারকে আমরা নগদ ২০ হাজার করে টাকা ও বিভিন্ন ধরণের খাদ্য সহায়তা দিয়েছি। পরিবারগুলো অত্যন্ত গরীব। তাদেরকে সহায়তার পাশাপাশি সমবেদনা ও শান্তনা জানিয়ে এসেছি। কোন কিছুর প্রয়োজন হলে আমাদেরকে জানাতেও বলে এসেছি এবং এ সহায়তা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers