শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী

রামপালে লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী

মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদক
কঠোর লকডাউনের বিধিনিষেধ প্রতিপালনে রামপালে স্থানীয় প্রশাসনকে সহায়তা করার জন্য মাঠে নেমেছে সেনাবাহিনী। কঠোর লকডাউনের প্রথম দিনে সেনা বাহিনী উপজেলার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে টহলে রয়েছে। তাদের নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন। তিনি বলেন, লকডাউনের বিধিনিষেধ মেনে  চলতে সকল শ্রেণী পেশার মানুষকে সতর্ক করা হচ্ছে। শুধুমাত্র জরুরী সেবায় নিয়োজিত যান চলছে আর নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান খোলা রয়েছে, তাও নির্দিষ্ট সময়ের মধ্যে। বাকী সব বন্ধ রয়েছে। তারপরও কেউ যদি বিধিনিষেধ উপেক্ষা করে তার বিরুদ্ধে  বিরুদ্ধ কঠোর ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার সকাল থেকে সেনা বাহিনীর সদস্যরা উপজেলা সদর, ভাগা, ফয়লা, গিলাতলাসহ বিভিন্ন এলাকায় টহল দেয়ায় রাস্তাঘাট ফাঁকা। তাই লোক সমাগম কম দেখা গেছে। দুই একজনকে দেখা গেলেও তারা মাস্ক পরাসহ বিধি নিষেধ মেনেছেন দেখছি। এছাড়া ইউনিয়ন পর্যায়েও তা বাস্তবায়নে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, মেম্বর ও রাজনীতিকদের দায়িত্ব দেয়া হয়েছে। তারাও তা সঠিকভাবে পালন করছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers