সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশনের প্রীতি ফুটবল ম্যাচ 

রামপালে ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশনের প্রীতি ফুটবল ম্যাচ 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

বৃহস্পতিবার, বিকাল ৫ টায় রামপাল উপজেলা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স  এসোসিয়েশন (রুপুসা) কর্তৃক একটি প্রীতি ফুটবল ম্যাচ শেষ হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গঠিত দেড় শতাধিক সদস্যের এই সংগঠনটি ২০১৯ সাল থেকে এলাকার বিভিন্ন সেবামূলক কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছে। এর মধ্যে রয়েছে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ, অসুস্থ ও করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ানো, সচেতনতা বৃদ্ধিসহ নানাবিধ উন্নয়নমূলক কার্যক্রম। পাশাপাশি নিজেদের ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির উদ্দেশ্যে ইফতার মাহফিল, ঈদ পুনর্মিলন, ফুটবল, ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ও বই পর্যালোচনার মতো নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে আসছে। রামপাল উপজেলার সকল সাবেক ও বর্তমান পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকা ও দেশের সামগ্রিক উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রাখাই অরাজনৈতিক এই সংগঠনটির একান্ত উদ্দেশ্য বলে সংগঠনটির সদস্যগণ জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers