বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
“থাই-বাংলাদেশি কমিউনিটি পাতায়ায়” ঈদ আনন্দ ভাগাভাগী করে নিলেন লিয়া-দীপ্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লিটন শিকদার

“থাই-বাংলাদেশি কমিউনিটি পাতায়ায়” ঈদ আনন্দ ভাগাভাগী করে নিলেন লিয়া-দীপ্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লিটন শিকদার

চুলকাঠি ডেস্ক
থাইলান্ডের পাতায়ায় বসবাসরত বাংলাদেশীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগী করে নিলেন লিয়া-দীপ্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাগেরহাটের কৃতি সন্তান লিটন শিকদার। বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবেলায় সেখানে কঠোর লকডাউন চলাই বসবাসরত বাংলাদেশীরা একপ্রকার কর্মহীন হয়ে মানুষিক ভাবে হতাশাগ্রস্থ হয়ে পড়েন। সেই হতাশাগ্রস্থ মানুষের কল্যানে লিয়া-দীপ্ত গ্রুপের সার্বিক সহযোগীতায় প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে নানা প্রকার খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠান ২০জুলাই ২০২১ইং মঙ্গলবার বিকাল ৫টায় থাইলান্ডের পাতায়ায় বিচ এলাকায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাঙ্গালীদের জন্য উপরোক্ত খাদ্য সামগ্রী বিতরন করা হয়। বাগেরহাটের কৃতি সন্তান ও লিয়া-দীপ্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লিটন শিকদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময় থাই-বাংলাদেশি কমিউনিটি পাতায়ার কার্য নিবার্হী কমিটির সভাপতি আব্দুল আলীম মোল্লা, সাধারন সম্পাদক মোঃ সামসুজ্জামান শামীম সহ সংগঠনের বিভিন্ন উচ্চপদাস্থ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিবার প্রতি ৫কেজি চাল, ২কেজি খাসির মাংস, ১লিটার তেল, ১কেজি চিনি, ১প্যাকেট সেমাই সহ নানা প্রকার খাদ্য সামগ্রী বিতরন করেন। এর ১৫দিন আগেও তিনি জনপ্রতি ১০কেজি চাল, ১লিটার তেল, দেড় কেজি ডাল ও ৩০পিচ করে ডিম বিতরন করেন। এ বিষয়ে কার্য নিবার্হী কমিটির সভাপতি আব্দুল আলীম মোল্লার সাথে আলাপ করা হলে তিনি বলেন,শিল্পপতি ও সমাজসেবক লিটন শিকদার করোনা কালিন সময় হতে ধারাবাহিক ভাবে তিনি মানুষের কন্যানে কাজ করে যাচ্ছেন। সর্বশেষ মঙ্গলবার বিকালে পাতায়ায় বাসবাসরত বাংলাদেশী পরিবার গুলির মধ্যে একজন ভিন্ন ধর্মের লোক হওয়া সত্তেও ঈদ আনন্দ ভাগাভাগী করার জন্য মহতী উদ্যোগ গ্রহন করে তা বাস্তাবায়ন করেছেন। আমরা তঁার এই মহতী কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ ব্যাপারে লিয়া-দীপ্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লিটন শিকদার এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,আমি মনে করি ধর্ম যার যার উৎসব সবার জন্য। তাই সকল জনমানুষের কল্যানে আমি অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছি মাত্র।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers