সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে ৪ কেজি গাঁজাসহ ২ বিক্রেতা আটক, মামলা 

রামপালে ৪ কেজি গাঁজাসহ ২ বিক্রেতা আটক, মামলা 

স্টাফ রিপোর্টার
রামপাল থানা পুলিশ ও বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল্লাহর সহযোগিতা ৪ কেজি গাঁজাসহ দুই বিক্রেতাকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের হয়েছে। আটকৃতরা হলো উপজেলার বাঁশতলী গ্রামের মোসলেম চৌধুরীর পুত্র মেজবাহ চৌধুরী ও শেখ ইলিয়াস আলীর পুত্র শেখ আব্দুল্লাহ আলো মামুন।   বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ রামপাল থানা পুলিশের সহযোগিতায় চাকশ্রী বাজার এলাকা তাদের আটক করেন। এ সময় তল্লাশী করে তাদের কাছে থাকা ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার মূল্য অনুমান ২ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়াও একই রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ফকিরহাটের পিলজংগ গ্রামের সবেদ আলী মল্লিকের পুত্র ইব্রাহিম মল্লিককে আটক করে করেন। আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বাইন তলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ বলেন, আমার ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে সর্বশক্তি নিয়োগ করেছি। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। রামপাল থানায় ওসি মো. শামসুদ্দিন আসামি আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ থানাকে মাদকমুক্ত রাখতে অভিযান অব্যাহত রেখেছি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers