শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে সাংসদ তন্ময় এর খাদ্য সহয়তা পেল ১৫০০ দুস্ত পরিবার

রামপালে সাংসদ তন্ময় এর খাদ্য সহয়তা পেল ১৫০০ দুস্ত পরিবার

মেহেদী হাসান,নিজস্ব প্রতিবেদক

করোনায় ক্ষতিগ্রস্ত দুস্ত পরিবারের মাঝে বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর নিজস্ব তহবিল থেকে খাদ্য সহয়তা প্রদান করা হয়েছে। উপজেলার ১০ টি ইউনিয়নের ১৫ শত পরিবারের মাঝে এ খাদ্য সহয়তা প্রদান করা হয়েছে। এ ছাড়াও করোনায় আক্রান্ত রোগীদের বাড়িতে গিয়ে অক্সিজেন সেবা প্রদান, মাস্ক বিতরণ ও করোনা রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এ্যাম্বুলেন্স সেবা প্রদান অব্যাহত রয়েছে। এ বিষয়ে বেসরকারিভাবে নির্বাচিত বাঁশতলী ইউপি চেয়ারম্যান ও সাবেক ভিপি মোস্তাফিজুর রহমান সোহেল জানান, আমরা আমাদের সেবা কর্মসূচি প্রদান অব্যাহত রেখেছি।
সাংসদ তন্ময় এর প্রতিনিধি ও রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. আবু সাইদ বলেন, বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা প্রদান, দুস্ত পরিবারের মাঝে খাদ্য সহয়তা প্রদানে আমরা সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের কর্মীদের সাথে নিয়ে কাজ করছি। এ জন্য তিনি অক্সিজেন ব্যাংক চালু করেছেন। তন্ময় ভাইয়ের নির্দেশনায় উপজেলার কোন মানুষ যাতে অনাহারে না থাকে সে জন্য আমরা সার্বক্ষণিক কার্যক্রম চালাচ্ছি। করোনার প্রকোপ না কমা পর্যন্ত আমাদের মিশন অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers