বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
“শিল্পপতি লিটন শিকদারের সহযোগীতায়” চুলকাঠিতে বিনামূল্যে করোনার টিকা নিবন্ধন করনের উদ্ভোধন

“শিল্পপতি লিটন শিকদারের সহযোগীতায়” চুলকাঠিতে বিনামূল্যে করোনার টিকা নিবন্ধন করনের উদ্ভোধন

চুলকাঠি ডেস্ক
বাগেরহাটের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক লিটন শিকদার এর সার্বিক সহযোগীতায় কোভিড-১৯ মোকাবেলায় বিনামূল্যে করোনার টিকা নিবন্ধন ও টিকা কার্ড প্রদান কার্যক্রম রবিবার সকাল হতে চুলকাঠি প্রেসক্লাব মিলনায়তনে শুরু হয়েছে। রবিবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বধন করেন বিশিষ্ট শিল্পপতি লিটন শিকদার । করোনার শুরু থেকে তিনি নিজ জন্মভূমির মানুষকে ভালো রাখার জন্য ইতি মধ্যে বাস্তবায়ন করেছেন একের পর এক ব্যতিক্রম ধর্মী নানা কার্যক্রম। করোনা ভাইরাস সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করার জন্য প্রতিদিন ২টি প্রচার ভ্যানের মাধ্যমে বাগেরহাটের বিভিন্ন এলাকায় সচেতনাতা মুলক ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয় ২০হাজার মানুষের মাঝে মাস্ক বিতরন ,করোনা টিকা প্রদানের জন্য মাসব্যাপী ফ্রি-রেজিষ্টেশন ও টিকা কার্ড প্রদান কার্যক্রম চালু করেছেন। তা ছাড়া তারই পৃষ্ঠপোষকতায় করোনার সংকট কালিন সময়ে বাগেরহাট সদর উপজেলার চুলকাটি প্রেসক্লাবের মাধ্যমে ২৪ঘন্টা হেল্পডেক্স চালু করেছেন। অপরদিকে নিজ গ্রাম হাকিমপুরে করোনাকালিন জরুরী পরিস্থিতি মোকাবেলায় শতাধিক স্বেচ্ছাসেবককে নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করেছেন। ইতি পূর্বে তিনি খানপুর ইউনিয়ন পরিষদের মাধ্যমে ২হাজার কর্মহীন পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেছেন। করোনাকালিন এই দু“সময়ে এধরনের কার্যক্রম শুরু করায় সচেতন মহল সাধুবাদ জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers