সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে করোনায় মৃত্যু ৩ আক্রান্ত ৭৬ লকডাউন কার্যকরে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি 

রামপালে করোনায় মৃত্যু ৩ আক্রান্ত ৭৬ লকডাউন কার্যকরে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি 

মেহেদী হাসান,নিজস্ব প্রতিবেদক

রামপালে করোনার দ্বিতীয় ঢেউয়ে সরকারি হিসাব মতে ৩ জন মারা গেলেও উপস্বর্গ নিয়ে মারা যাওয়ার খবর পাওয়া গেছে আরও ১৫-১৬ জনের। এ সময় আক্রান্ত হয়েছেন ৭৬ জন। আক্রান্তদের মধ্যে ডবল ডোজ টিকা নেওয়া এক স্বাস্থ্য কর্মীও রয়েছেন।  এ রিপোর্ট লেখা পর্যন্ত শনিবার ২৬ জনের নমুনা প্রেরন করে ৪ জনের পজিটিভ পাওয়া গেছে।জানা গেছে, রামপাল উপজেলায় (জানুয়ারি – জুন ২০২১) এ পর্যন্ত ২৫০ জনের নমুনা সংগ্রহ করে ৭৬ জনের শরীরে পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ৩ জন্য মারা গেছেন। আক্রান্তের হার প্রায় ৩০.৪০ ভাগ।
করোনা আক্রান্তের উর্ধগতি ঠেকাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ আক্রান্তের চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির চেষ্টা অব্যাহত রেখেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল। তিনি সাংবাদিকদের জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে রাতদিন কাজ কারছি। আমাদের সহযোগীতা করছে বাংলাদেশ সেনাবাহিনী, জনপ্রতিনিধি ও পুলিশ বাহিনী। এ ছাড়াও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কমিটি করে এর সাথে বাজার কমিটি, বিভিন্ন সামাজিক সংগঠন ও সেচ্ছাসেবীদের সম্পৃক্ত করে করোনা রোধে কাজ করছি। জরুরী প্রয়োজন ছাড়া বের হলেই মোবাইল কোর্টর মাধ্যমে জরিমানা ও বিভিন্ন ঘাটে পারাপার সীমিত করেছি। সরকারের লকডাউন কার্যকর রাখতে প্রান্তিক জন সাধারণকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। কিন্ডারগার্টেন অসহায় শিক্ষকদের আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে।  এ পর্যন্ত ২০ হাজার মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিতরণ, ৮ হাজার দুস্ত, অসহায়, ভাসমান ও পঙ্গু মানুষকে খাদ্য সহয়তা প্রদান করা হয়েছে এবং অক্সিজেন সিলিন্ডার সেবা চালু করা হয়েছে। এ ছাড়াও আক্রান্তদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য  আরও একটি এ্যাম্বুলেন্স পাওয়া যাবে বলে তিনি নিশ্চিত করেন। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers