সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে বেড়েছে জ্বরের প্রকোপ, নাপা’র তীব্র সংকট

রামপালে বেড়েছে জ্বরের প্রকোপ, নাপা’র তীব্র সংকট

 মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদক:
রামপালে গত কয়েকদিন ধরেই চলছে জ্বরের প্রকোপ। উপজেলার কয়েকটি গ্রামের অধিকাংশ বাড়িতেই জ্বর সর্দি কাশিতে ভূগছেন সাধারণ মানুষ। স্থানীয় বাজারের ফার্মেসীতেও মিলছে না ‘ নাপা’। তাতে দূর্ভোগ আরও চরমে পৌছেছে।সরজমিনে রামপালের স্থানীয় মানুষজনের সাথে কথা বলে জানাগেছে, প্রায় প্রতিটি বাড়িতেই জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছেন কেউ না কেউ। একদিকে করোনা মহামারির কারনে মানুষের মধ্যে একধরনের সামাজিক ভয় কাজ করছে। তাই সহসা অনেকেই স্বাস্থ্য কমপ্লেক্সে মুখী হচ্ছেন না। তাদের ভরসা স্থানীয় গ্রাম্য চিকিৎসক ও ফার্মেসী। স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে করোনা টেষ্ট করাতে হতে পারে এ ধরনের এক প্রকার ভয় তাদের মধ্যে কাজ করছে। তবে গ্রামের হাট – বাজার বা ফার্মেসীতে কোথাও পাওয়া যাচ্ছে না সাধানণের পরিচিত জ্বরের ঔষুধ বেক্রিমেকো ফার্মাসিউটিক্যাল উৎপাদিত নাপা ও নাপা এক্সট্রা ট্যাবলেট। স্থানীয় বাজারের কয়েকজন ঔষধ বিক্রেতার সাথে কথা বলে জানাগেছে, এই মূহুর্তে বেক্রিমেকো ফার্মা সিউটিক্যালের বিক্রয় প্রতিনিধিদের কাছে ‘নাপা’র চাহিদার কথা জানালে ও সেটি তাদের এখনও সরবরাহ করা হয়নি । তাই তার পরিবর্তে তারা অন্য কোম্পানির প্যারাসিটামল গ্রুপের ঔষধ দিচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে বেক্সিমেকো ফার্মার রিজিওনাল সেলস এক্সিকিউটিভ আজিজুল হক জানান, আমাদের প্রডাক্টের কিছু ক্রাইসিস ছিল। আজ রামপাল-মোংলা তে আমাদের বিক্রয় প্রতিনিধি নাপা এক্সট্রা সরবরাহ করেছে। সামনের সপ্তাহ নাগাদ সব ফার্মেসিতে নাপা সরবরাহ করা হবে। রামপাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুকান্ত পাল জানান, আগের তুলনায় মানুষের মধ্যে এখন করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা এবং মাস্ক পরার আগ্রহ দেখা যাচ্ছে। উপজেলা পর্যায়ে এখন সরকারের প্রচেষ্টায় এ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে যার ফলে দ্রুততম সময়ে করোনার সনাক্তকরন সম্ভব হয়েছে। যদি কোন ব্যক্তির হাসপাতালে আসার সক্ষমতা না থাকে খবর দিলে, সেক্ষেত্রে আমরা তার বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে আনছি

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers