বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক
বাগেরহাটের চুলকাঠিতে পুলিশি তৎপরতায় চোরের হাত থেকে রক্ষা পেল পাঁচটি গরু। গরু গুলিফিরেছে তার আপন ঠিকানায়, এতে খুশি গরুর মালিকসহ এলাকাবাসী।ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার ভোররাত চারটার সময় বাগেরহাট সদর উপজেলার বড় পাইকপাড়া গ্রামে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান পুলিশ প্রতিদিনকার মত ওই এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন এসময় বড় পাইকপাড়া এলাকায় পিচের রাস্তা দিয়ে পরিচক্র পাঁচটি গরু নিয়ে যাচ্ছিলেন, তখন টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু গুলি ফেলে রেখে চোর চক্র পালিয়ে যায়। তখন টহল রত চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে গোরুগুলো আটক করেন স্থানীয় ইউপি সদস্য রবীন্দ্রনাথ ঠাকুরের সহায়তায় প্রকৃত মালিক একই এলাকার রিপন দেবনাথ এর নিকট হস্তান্তর করেন। পরে এলাকাবাসী ও পুলিশ দীর্ঘক্ষন খোঁজাখুঁজি করেও তোর সফরকে আটক করতে পারেনি। তবে পুলিশের তৎপরতায় চোরের হাত থেকে গরু গুলি রক্ষা পাওয়ায় পুলিশের প্রতি খুশি এলাকাবাসী।
স্থানীয় ইউপি সদস্য রবীন্দ্র দেবনাথ বলেন এলাকায় পুলিশের টহল জোরদার থাকায় চোরের হাত থেকে গরু গুলি রক্ষা পেয়েছে। সড়কে পুলিশের টহল জোরদার না থাকলে হয়তো গরু গুলো চোরে নিয়ে যেত, পুলিশি তৎপরতায় খুশি এলাকাবাসী।
এ বিষয়ে জানতে চাওয়া হলে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর অলিউর রহমান জানান এলাকার নিরাপত্তা সার্বক্ষণিক পুলিশি টহল জোরদার করা হয়েছে, এবং চর্চা ভোকেশন নাটক পূর্বক গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply