বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক
চুলকাঠি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য আলহাজ্ব লিয়কত আলী (৭০) ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্রেন স্ট্রোক করে গত চারদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি হাসপাতালে গতকাল রাত আনু সাড়ে ৮ টার দিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। আলহাজ্ব লিয়কত আলী চুলকাঠির বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ তার গ্রামের বাড়ি শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর কচুয়ার সাবেক ইউপি সদস্য ও ছিলেন। তার মৃত্যুর খরব শুনে চুলকাঠি এলাকার সকল ব্যবসায়ী বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ তার বাড়িতে ছুটে আসেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার সময় মরহুমের নিজ গ্রামের বাড়ি ঘনশ্যামপুর কচুয়ার মাদ্রাসার মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।এসময় মরহুমের বিদ্রোহী আত্মার মাগফেরাত শান্তি কামনা করেছেন বিভিন্ন মহল রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
Leave a Reply