বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
অদৃশ্য এক শক্তি কাছে গোটা বিশ্ব আজ স্থবির হয়ে পড়েছে

অদৃশ্য এক শক্তি কাছে গোটা বিশ্ব আজ স্থবির হয়ে পড়েছে

সম্পাদক
তামাম দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত প্রতিটা রাজধানী, প্রতিটা শহর, প্রতিটা রাজপথ যেখানে মানুষের কোলাহল রাত পেরিয়ে গেলেও থামানো যেতো না, স্রোতের মত মানুষ ছুটে চলত নিজ গন্তব্যে, ছিল বাধাহীন বিচরণ। কোথায় যেন হারিয়ে গেছে! সবকিছু থমকে গেছে জীবনযাত্রা। অচেনা এক পৃথিবী অচেনা এই পরিবেশ, আপনজন আপনজনকে এড়িয়ে চলছে বাবার লাশ নিচ্ছে না সন্তান। ভাইয়ের পাশে নেই ভাই ফোন দিলেও আসছে না লাশের পাশে হৃদয় বিদারক এই দৃশ্য আর কতদিন! বড় কষ্ট হচ্ছে সমাজবদ্ধ মানব সম্প্রদায়ের। এই বন্দিদশা আর কতদিন নেই কোন সীমারেখা। পৃথিবীর সাজানো গোছানো সব কিছু যেন তছনছ হয়ে যাচ্ছে। পৃথিবী অনুমান করতে পারছে না কোথায় যাচ্ছে। এটা কোন যুদ্ধ নয়! এটা কোন বিশ্বযুদ্ধ নয়! এটা এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই। এই লড়াইয়ে করোনাকে ঘায়েল করার কোন শক্তি মানুষের কাছে নেই। এই অদৃশ্য ভয়ঙ্কর শক্তি যাকে আমরা করোনা বা কোভিড-১৯ নামে আখ্যা দিয়ে থাকি। করোনা বিশ্ব অর্থনীতিতে এক ভয়ঙ্কর সর্বনাশ ডেকে আনবে বলে সংশয় প্রকাশ করছেন বিশ্ব অর্থনীতিবিদগণ।এখনও নয় ক্ষতির হিসাব মিলানোর সময় এখনও আসেনি। অপেক্ষা করতে হবে বহুদিন। জিরো পজিশনে আসার আগ পর্যন্ত কোন দেশই নিরাপদ নয়। যেহেতু ভাইরাসটি খুবই রহস্যময়। একাধিক রূপে মানব দেহে ঢুকে পড়ছে। করোনা শক্তিশালী প্রতিটা সমাজকে ভীত নড়বড়ে করে দিয়েছে।বাংলাদেশে গত ৮ মার্চ ২০২০ থেকে করোনা আক্রান্ত। অভিযোগ রয়েছে আমাদের প্রবাসী ভাইদের মাধ্যমে আমরা আক্রান্ত হয়েছি। প্রথম দিকে আক্রান্তের অবস্থা অনেকটা ধীর গতি থাকলেও এখন এর তেজীভাবে আমরা অনেকটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি। এই আক্রান্তের শেষ সীমানা কোথায় এটা বলা মুশকিল। এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করে টিকে থাকা আল্লাহর দয়া ছাড়া আমাদের পক্ষে সম্ভব নয়। গত ১৮.০৪.২০২০ইং তারিখে ৮৬ মিনিটের সংসদ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ঘরে থাকতে বলেছেন এবং আল্লাহকে ডাকতে বলেছেন। এই মুহূর্তে এর চেয়ে আর খাঁটি কথা কিছুই হতে পারে না। আমরা ঘরে বসে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহর কাছে আত্মসমার্পন করলে আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে দেশের বিভিন্ন স্তরের জনগণের জন্য এক লক্ষকোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছেন। এই মুহূর্তে এটা খুবই কার্যকরী পদক্ষেপ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers