শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে হত্যা মামলার ২ আসামী র‍্যাবের হাতে- আটক

রামপালে হত্যা মামলার ২ আসামী র‍্যাবের হাতে- আটক

মেহেদী হাসান,নিজস্ব প্রতিনিধি
রামপালে  রেজাউল হত্যা মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। শনিবার (১৯ জুন) র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকার আশুলিয়ার দূর্গাপুর এলাকা থেকে তাদের আটক করে। আটকৃতরা উপজেলার ডাকরা গ্রামের মোঃ সাইকুল শেখ (৩৫) ও মোঃ মিজান শেখ (৩৭)।
র‍্যাব সূত্রে খবর, রামপালের রেজাউল নামের এক ব্যক্তি খুন হলে তার স্ত্রী বাদী হয়ে রামপাল থানায় আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের পরপরই আসামীরা এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপনে চলে যায়। তাদের গ্রেফতার করার জন্য পুলিশের পাশাপাশি র‍্যাব এর গোয়েন্দা দল ছায়াতদন্তে নামে। এরপর তাদের অবস্থান নিশ্চিত করে ওই এলাকায় অভিযান পরিচালনা করলে তারা র‍্যাবের জালে ধরা পড়ে গ্রেফতারকৃত আসামীদের রবিবার (২০ জুন) রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দীন জানান, র‍্যাব-৪ এর সহায়তায় ২ আসামীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সাইকুল শেখ হত্যার কথা স্বীকার করছে। তাদের ৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য আদালতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers