সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে মালামাল চুরি, আটক  ১

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে মালামাল চুরি, আটক  ১

মেহেদী হাসান,নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট-রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরির সময় একজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২০ জুন) ভোরে তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পশুর নদী থেকে দুটি ইঞ্জিন চালিত ট্রলারসহ একজনকে হাতে নাতে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৪০ গজ তামার তার, ২৫ ফুট লম্বা ৬পিস লোহার রড, ১৫ পিস চার ফিট লম্বা লোহার এ্যাঙ্গেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৬১ হাজার টাকা। এঘটনায় রামপাল উপজেলার গৌরম্ভা ফাড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামী করা হয়েছে বলে জানিয়েছেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামছুউদ্দিন।আটককৃত হলেন, খুলনা জেলার দাকোপ উপজেলার কালাবগী গ্রামের আবুল শেখের ছেলে শাহজাহান শেখ(৪০) বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান বলেন, একদল সংঘবদ্ধ চোর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কৈঘরদাসকাঠি এলাকার পাশ থেকে বেশকিছু মালামাল নদী পথে নিয়ে যাচ্ছে। এমন খবর পেয়ে রামপাল থানা পুলিশ তাদেরকে ধাওয়া করে। একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ সদস্যরা। অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় রামপাল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। অন্য আসামীদেরকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers