সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বৃহস্পতিবার ভারতকে ১০ হাজার রেমডেসিভির দেবে বাংলাদেশ

বৃহস্পতিবার ভারতকে ১০ হাজার রেমডেসিভির দেবে বাংলাদেশ

চুলকাঠি ডেস্ক

বাংলাদেশের পক্ষ থেকে বৃহস্পতিবার ভারতের কাছে করোনাভাইরাস চিকিৎসায় ব্যবহৃত ১০ হাজার রেমডেসিভির ইনজেকশন হস্তান্তর করা হবে। পেট্রাপোলে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান আনুষ্ঠানিকভাবে এ চালান ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন।আজ বুধবার ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘বৃহস্পতিবার রেমডেসিভিরের প্রথম চালান ভারতীয় কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।’ভারতে সম্প্রতি করোনা মহামারির ভয়াবহ অবস্থায় বাংলাদেশ ভারতকে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। এ সহায়তা সামগ্রীর মধ্যে ১০ হাজার অ্যান্টি ভাইরাল ইনজেকশন, অ্যান্টি ভাইরাল ওষুধ, ৩০ হাজার পিপিই এবং কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি ও অন্য দরকারি ওষুধের কথা জানিয়েছে বাংলাদেশ।মুহাম্মদ ইমরান বলেন, ‘আমরা ভারতকে আরও বেশি সহায়তা দিতে তৈরি আছি।’এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ রাখার সময়সীমা আরও বাড়ানো হতে পারে। বিষয়টি নিয়ে আগামীকাল বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers