সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
বিশ্ব জুড়ে কোটি কোটি মুসলিম এখন রমজান মাসে রোজা রাখছেন। কিন্তু যুক্তরাজ্যের কিছু মসজিদ এই রমজানের সময় নারীদের মসজিদের ভেতরে গিয়ে নামাজ পড়তে দিচ্ছে না। কেউ কেউ বলছেন, এটা বদলানোর সময় এসেছে।ধর্মীয় সব আনুষ্ঠানিকতা পালনের মতো সময় আলমাস কদাচিৎ পান। আলমাস তার তিন সন্তানকে একা একা বড় করছেন এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। সে কারণেই পবিত্র রমজান মাসে রোজা রাখাটা তার কাছে এত বেশি গুরুত্বপূর্ণ।”আমি বিশেষ করে সপ্তাহান্তে তারাবীর নামাজ পড়বো বলে ঠিক করেছিলাম, যখন আমি একটু বেশি সময় পাই”, বলছিলেন তিনি।”কিন্তু আমি যখন আমার স্থানীয় মসজিদের সঙ্গে কথা বললাম, তারা বললেন, মসজিদের ভেতর কোন বয়স্ক মানুষ, শিশু এবং নারীকে ঢুকতে দেয়া হচ্ছে না।”এরকম বিধিনিষেধের মধ্যে আলমাস একা পড়েননি। যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় অনেক মসজিদ এই রমজান মাসে মসজিদে মেয়েদের জন্য যে আলাদা নামাজ পড়ার জায়গা, সেটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বেশিরভাগ মসজিদ বলছে করোনাভাইরাসের বিধিনিষেধের কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।তারাবীর নামাজ পড়তে হয় কেবল রমজান মাসে। কিন্তু আলমাসের মতো নারীরা যে কেবল তারাবীর নামাজ পড়া থেকে বঞ্চিত হচ্ছেন তা নয়, অনেকে তাদের মসজিদে নামাজই পড়তে পারেন না, এমনকি শুক্রবারের জুমার নামাজও নয়।
“দ্বিতীয় শ্রেণি“
বাড়িতে যদিও অনেক পরিবার এক সঙ্গেই নামাজ পড়ে, মসজিদে সাধারণত নারী-পুরুষকে আলাদাভাবে নামাজ পড়তে হয়। অনেকে বিশ্বাস করেন, এর ফলে তারা নামাজে আরও বেশি করে মনঃসংযোগ করতে পারেন।
Leave a Reply