সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে বৃষ্টি চেয়ে নামাজ আদায়

বাগেরহাটে বৃষ্টি চেয়ে নামাজ আদায়

বাগেরহাট অফিস
বাগেরহাটের রামপালে বৃষ্টির জন্য নামাজ আদায় ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে রামপাল উপজেলার পেড়িখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে স্থানীয় জনতা সমবেত হয়ে বৃষ্টির জন্য নামাজ আদায় করেন। পরে বৃষ্টির জন্য বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন রামপাল উপজেলার সিকিরডাংগা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোঃ ইব্রাহিম খলিল।অংশগ্রহনকারীরা আল্লাহ‘র কাছে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন।দেশ ও জাতির কল্যানে বৃষ্টি দেওয়ার জন্য কাকুতি মিনতি করেন তারা।পেড়িখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল বলেন,দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই। অতি খরা ও অতিরিক্ত তাপমাত্রায় খাল-বিল, পুকুর শুকিয়ে গেছে।মাঠ-ঘাট ফেটে চৌচির হয়ে গেছে। এর পরেও বৃষ্টি নেই।এই অবস্থায় একমাত্র আল্লাহ-ই ভরসা।তাই স্থানীয় জনগন একত্রিত হয়ে নামাজ আদায় করেছেন। বৃষ্টির জন্য দোয়া করেছেন। আমিও আল্লাহ‘র কাছে দোয়া করি যাতে আল্লাহ দ্রুত বৃষ্টি দান করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers