সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
মহারাষ্ট্রে করোনায় প্রতি ৩ মিনিটে একজনের মৃত্যু হচ্ছে

মহারাষ্ট্রে করোনায় প্রতি ৩ মিনিটে একজনের মৃত্যু হচ্ছে

চুলকাঠি ডেস্ক

ভারতের মহারাষ্ট্রে ভয়ঙ্কর হয়ে উঠেছে করোনাভাইরাস পরিস্থিতি। দেশজুড়ে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আবহে রাজ্যটিতে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি। সোমবার রাজ্য স্বাস্থ্য দপ্তর  করোনা সংক্রান্ত্র যে পরিংখ্যান প্রকাশ করেছে, তাতে দেখা গেছে, গড়ে প্রতি তিন মিনিটে একজন মারা যাচ্ছেন। আর প্রতি ঘণ্টায় আক্রান্ত হচ্ছেন দুই হাজার ৮৫৯ জন।এ পরিসংখ্যান ও তার বিশ্লেষণ রীতিমতো উদ্বেগ বাড়িয়ে দিয়েছে প্রশাসনের। খবর হিন্দুস্তান টাইমসেরগত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত শনাক্ত হয়েছেন রেকর্ড ৬৮ হাজার ৬৩১ জন। এ নিয়ে রাজ্যটিতে মোট শনাক্ত সংখ্যা দাঁড়াল ৩৮ লাখ ৩৯ হাজার ৩৩৮ এ। একদিনে মৃত্যুর সংখ্যায়ও রেকর্ড হয়েছে; মারা গেছেন সর্বোচ্চ ৫০৩ জন। সোমবার ৬০ হাজার পেরিয়ে গেছে মোট মৃত্যু। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রতি তিন মিনিটেরও কম সময়ে মারা যাচ্ছেন একজন।রাজ্যটির রাজধানী মুম্বাইতে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে হাজার ৪৬৮ জনের। এছাড়া রোববার মুম্বাইতে মারা গেছেন ৫৩ জন। শুধু মুম্বাইতেই এ পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ৩৫৪ জন।পুরো রাজ্যে এমন ভয়ানক সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়েছে রাজ্য প্রশাসন। হাসপাতালে পর্যাপ্ত বেড নেই, পাশাপাশি অভাব অক্সিজেন সিলিন্ডারেরও। ভারতীয় রেল অবশ্য অক্সিজেন যোগান দিতে অক্সিজেন এক্সপ্রেস চালুর কথা ঘোষণা করেছে। মহারাষ্ট্রে ‘ক্রায়োজেনিক ট্যাঙ্কার’ নিয়ে যাওয়া সংক্রান্ত বেশ কয়েকটি নিরাপত্তাবিধিও ঘোষণা করেছে ভারতীয় রেল।

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers