সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বান্দরবানে মারমা লিবারেশন পার্টির ২ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

বান্দরবানে মারমা লিবারেশন পার্টির ২ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

চুলকাঠি ডেস্ক

তিন পার্বত্য জেলার আঞ্চলিক সংগঠন মারমা লিবারেশন পার্টির দুই সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি দেশি বন্দুক ও চারটি কার্তুজ।সোমবার (১৯ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে তাদের বান্দরবানের কুহালং ইউনিয়নের ডলু পাড়া চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন- মংএচিং মার্মা (৫২) ও হাইসিং মং মার্মা (৪০)। তাদের বাড়ি রাঙামাটি জেলার গাইন্দ্যা ইউনিয়নের রাজস্থলী থানার তিন নম্বর ওয়ার্ডে। পুলিশ জানায়, ভোরে মংএচিং ও হাইসিং একটি মোটরসাইকেলে ডলু পাড়া চেকপোস্ট পার হচ্ছিলেন। এসময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের তল্লাশির জন্য দাঁড়াতে বললে তারা আরও জোরে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। দ্রুত কিছুদূর গিয়ে রাস্তার ওপর পড়ে যান তারা। এসময় চেকপোস্টের পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করে। পরে তাদের তল্লাশি করে একটি দেশি বন্দুক ও চারটি কার্তুজ পাওয়া যায়। এছাড়া তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।পুলিশ আরও জানায়, আটক মংএচিং মার্মা ও হাইসিং মং মার্মাকে জিজ্ঞাসাবাদ করা হলে, তারা নিজেদের পার্বত্য জেলার আঞ্চলিক সংগঠন মারমা লিবারেশন পার্টির সদস্য বলে দাবি করেন।  বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে জানান, আটক দু’জনের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এর এ ধারায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers