সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক
“আজমল শেখ খুলনা রেল স্টেশনে থাকা শিশুদের কাজ দেবার কথা বলে মাথা প্রতি মোটা অংকের অর্থের বিনিময়ে বিভিন্ন স্থানে পাঠিয়ে দিত। আর সেখানে কাজ করতে গিয়ে মারধরের স্বীকার হত এই শিশুরা। এভাবেই স্টেশন থেকে শিশুদের পুজি করে ব্যবসা চালায় আজমল শেখ সহ আরো অনেক”।বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী বাস স্ট্যান্ড এলাকা থেকে রবিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় চার শিশু সহ এক চিহ্নিত পাচারকারীকে আটক করে স্থানীয় জনগন।পরে জাতীয় জরুরী সেবা নাম্বার ৯৯৯ এ ফোন করলে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে চার শিশু সহ এক পাচারকারীকে আটক করেছে।জানা যায় খুলনা জেলার সদর থানার রেললাইন নিউ কলোনী এলাকার আলী আহম্মেদ এর ছেলে আজমল শেখ (২২) দীর্ঘদিন যাবত শিশু পাচার কাজে লিপ্ত রয়েছে।জানা যায় খুলনা জেলার সদর থানার রেললাইন নিউ কলোনী এলাকার আলী আহম্মেদ এর ছেলে আজমল শেখ (২২) দীর্ঘদিন যাবত শিশু পাচার কাজে লিপ্ত রয়েছে।বিগত বছরের করোনাকালীন লকডাউনে আজমল শেখ শিশু পাচার করে অর্থ দাবী করেছিল। যার কারণে র্যাব-৬ কর্তৃক আটক হয়। উদ্ধারকৃত চার শিশুরা হল যশোর জেলার অভয়নগর থানার বিভাগদি গ্রামের আব্বাস দেওয়ান এর ছেলে সোহান দেওয়ান (১৫),যশোর জেলার অভয়নগর থানার পোড়াখালী গ্রামের ছোট্র মিস্ত্রীর ছেলে রিফাত শেখ (১৮),খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মান্ডারপাড়া গ্রামের মৃতঃশের আলী শেখ এর ছেলে ইলজামুল শেখ (১৪), চট্রগ্রাম জেলার অলংকার থানার খালপাড় এলাকার মৃতঃরফিকুল ইসলামের ছেলে শাখাওয়াত হোসেন সাগর (১৪)।স্থানীয় সূত্রে জানা যায়,আজমল শেখ চার শিশুকে নিয়ে অন্যত্র নিয়ে যাবার জন্য মাইক্রো ঠিক করতে আসে। এসময় কাটাখালী বাস স্ট্যান্ডের জনৈক এক ব্যবসায়ী পাচারকারী আজমল শেখ-কে চিনতে পারে।পরে আজমল শেখ বিষয়টি বুঝতে পেড়ে সটকে পড়ার সময় স্থানীয়রা ধরে রেখে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে জানালে ফকিরহাট মডেল থানা পুলিশের এস আই অনুপ রায় সংগীয় ফোর্স নিয়ে চার শিশু সহ সন্দেহভাজন পাচারকারীকে আটক করে।
Leave a Reply