শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাউফলে প্রকাশ্যে নারী নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৯

বাউফলে প্রকাশ্যে নারী নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৯

চুলকাঠি ডেস্ক

পটুয়াখালীর বাউফলের চরমিয়াজান গ্রামে প্রকাশ্যে এক নারীকে নির্যাতনের ঘটনায় নয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ সেই রাতেই তাদের গ্রেপ্তার করে।নির্যাতনের শিকার নারীকে বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইউনিয়ন পরিষদের স্থগিত হওয়া নির্বাচন ঘিরে একটি বিরোধের ঘটনায় স্বামীসহ এই নারীর ওপর নির্যাতন চালানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।নির্যাতনের শিকার নারীর (২০) শ্বশুর ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে বাউফল থানায় মামলা করেন।গ্রেপ্তারকৃতরা হলেন—প্রধান অভিযুক্ত শাকিল হোসেন, চরমিয়াজান গ্রামের শাহ আলম গাজী, জাফর হাওলাদার, হৃদয় বিশ্বাস, সজিব হাওলাদার, মনির মৃধা, পারভেজ মীর, ইউসুফ মৃধা ও আজিুজল হক।আজ দুপুরে পটুয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল্লাহ তার কার্যালয়ে ব্রিফিং করে সাংবাদিকদের এসব তথ্য জানান।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ওই নারীর শরীরের গুরুতর জখম আছে। তার ডান পা ভেঙে গেছে। তার ডান পায়ে অস্ত্রোপচার হয়েছে। তার স্বামীর হাত ও পায়ের হাড় ভেঙে গেছে।স্থানীয় এক যুবক নির্যাতনের ঘটনার একটি অংশ ভিডিও করে ফেসবুকে পোস্ট করলে, তা ভাইরাল হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers