সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ত্রাণ ও রেশনের দাবিতে বরিশালে রিকশা মিছিল

ত্রাণ ও রেশনের দাবিতে বরিশালে রিকশা মিছিল

চুলকাঠি ডেস্ক

বরিশালে ত্রাণ ও রেশনের দাবিতে রিকশা মিছিল করেছেন চালকরা। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় অশ্বিনী কুমার হলের সামনে থেকে এই মিছিল কর্মসূচি শুরু হয়।বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও এর শ্রমিক ফ্রন্টর আহ্বানে প্রায় পাঁচ শতাধিক চালক রিকশা মিছিলে অংশ নেন। মিছিলটি নগরীর সদর রোড, হাসপাতাল রোড, নথুল্লাবাদ আমতলা মোড় ঘুরে সিটি করপোরেশনের সামনে এসে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সময় তারা স্লোগান দেন, খাবার না দিলে লকডাউন মানি না।রিকশা চালক বাচ্চু বলেন, আমারা রিকশা চালিয়ে খাই। রিকশা বন্ধ হলে কী খেয়ে থাকবো সেই ব্যবস্থা না করেই লকডাউন চলছে।’আরেক রিকশাচালক কুদ্দুস বলেন, রিকশা নিয়ে বের হলেই পুলিশ আমাদের হয়রানি করে। আমরা কি তাহলে না খেয়ে থাকবো?সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মানিক হাওলাদার বলেন, ‘বিগত লকডাউনে সিটি করপোরেশন ও জেলা প্রশাসকের কাছ থেকে কিছু সহায়তা পাওয়া গেলেও এবার কোনো তরফ থেকে কিছু পাওয়া যাচ্ছে না।’রিকশা-ভ্যান চালক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক বলেন, বরিশালে পাঁচ থেকে ছয় হাজার রিকশা শ্রমিক রয়েছেন। এদের নিয়ে কেউ চিন্তা করছে না। অনেকে গ্রামে চলে গেছেন, কেউ কেউ বস্তিতে কোনো রকমে দিন কাটাচ্ছেন।’বাসদ বরিশাল মহানগর কমিটির সদস্য সচিব ডা. মণীষা চক্রবর্তী বলেন, ‘আমরা লকডাউনের বিরোধিতা করছি না। শ্রমিক যারা দিন আনে দিন খায় তাদের রেশনের দাবি করছি। তাদের ফ্রি করোনা পরীক্ষার দাবি করছি। এটি নিশ্চিত করার দায়িত্ব সরকারের।’

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers