সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
এবার ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা

এবার ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা

চুলকাঠি ডেস্ক

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ফ্লাই দুবাইয়ের পর যাত্রী সংকটের কারণ দেখিয়ে আজকের বিশেষ ফ্লাইট বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।এয়ারলাইনসটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, যাত্রী সংকটের কারণে বাধ্য হয়ে ঢাকা-ওমান রুটের ফ্লাইট বাতিল করতে হয়েছে।তিনি বলেন, ‘এই ফ্লাইটে যাত্রী ছিলেন মাত্র ২৩ জন। ফ্লাইট বাতিলের ব্যাপারে সব যাত্রীকে আমরা ব্যক্তিগতভাবে জানিয়ে দিয়েছি।’বাতিল হওয়া ফ্লাইটের সব যাত্রীকে আগামীকালের ফ্লাইটে পাঠানো হবে বলে জানান তিনি।করোনার সংক্রমণ ঠেকাতে গত কঠোর বিধিনিষেধে বিভিন্ন আন্তর্জাতিক রুটের নিয়মিত ফ্লাইট বাতিল করা হয়েছিল। ফ্লাইট বাতিল হওয়ায় আটকে পড়া কয়েক হাজার প্রবাসী কর্মীদের আজ থেকে বিশেষ ফ্লাইটে সৌদি আরবসহ বিভিন্ন দেশে পাঠানোর কথা ছিল। কিন্তু প্রথম দিনই আটটি ফ্লাইট বাতিল হওয়ায় এই কার্যক্রম শুরুতেই হোঁচট খেল। ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দরে বিক্ষোভ করেছেন যাত্রীরা। দুপুরে কারওয়ানবাজারে রাস্তা অবরোধ করেন তারা।শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রগুলো জানায়, আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমানের ফ্লাইট ছিল পাঁচটি। এর মধ্যে চারটি ছিল ঢাকা-সৌদি আরব ও একটি ঢাকা-সিঙ্গাপুর। অন্যদিকে দুবাই অভিমুখী দুইটি ফ্লাইট বাতিল করে ফ্লাই দুবাই। ফ্লাইট বাতিলের কারণ জানিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু সালেহ মোস্তফা কামাল দ্য ডেইলি স্টারকে বলেন, স্লট পাওয়ার পরও শেষ মুহূর্তে সৌদি কর্তৃপক্ষ চারটি ফ্লাইটের ল্যান্ডিং অনুমতি বাতিল করেছে। অন্যদিকে সিঙ্গাপুরগামী ফ্লাইট বাতিল হয়েছে যাত্রী সংকটের কারণে। কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পেতে বিলম্বে ৭২ ঘণ্টার মেয়াদ শেষ হওয়ায় অনেক যাত্রী টিকেট বাতিল করায় এই পরিস্থিতি তৈরি হয়।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বলেন, ফ্লাই দুবাই যাত্রী সংকটে ফ্লাইট বাতিল করেছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers