সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
টাইটানিক: জাহাজ থেকে বেঁচে যাওয়া ছয়জন চীনা যাত্রীর পরিণতি কী হয়েছিল

টাইটানিক: জাহাজ থেকে বেঁচে যাওয়া ছয়জন চীনা যাত্রীর পরিণতি কী হয়েছিল

চুলকাঠি ডেস্ক

১৯১২ সালের ১৫ই এপ্রিল রাতে আটলান্টিক মহাসাগরে যখন টাইটানিক জাহাজটি ডুবে যায়, তখন কয়েক হাজার যাত্রীর জায়গা হয় সাগরের বরফ ঠাণ্ডা পানি।ডুবন্ত জাহাজটির লাইফবোটগুলোর মধ্যে একটি পরে ফিরে এসে খোঁজার চেষ্টা করেছিল পানিতে কেউ তখনও বেঁচে আছে কিনা।রাতের আঁধারে ঐ নৌকার উদ্ধারকারীরা এক চীনা যুবককে খুঁজে পেয়েছিল যে তখনও ডুবে যাওয়া টাইটানিকের একটি কাঠের দরজা ধরে ভাসছিল এবং প্রাণে বেঁচেছিল।চীনা ঐ যুবকের নাম ছিল ফ্যাং ল্যাং। ১৯৯৭ সালের ব্লকবাস্টার চলচ্চিত্র টাইটানিকে হিমশীতল পানিতে ভাসমান আধমরা ঐ যুবকের উদ্ধারের দৃশ্যটি ছিল।কিন্তু শুধু ফ্যান ল্যাং নয়, টাইটানিক থেকে বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যে সে ছাড়াও আরো পাঁচজন চীনা নাগরিক ছিলেন। অলৌকিকভাবে সেই রাতে প্রাণে বেঁচে গেলেওে দুর্ভাগ্য, দু:সময় পিছু ছাড়েনি ঐ ছয়জন চীনার।টাইটানিক থেকে রক্ষা পাওয়া যাত্রীদের নিউ ইয়র্কের এলিস আইল্যান্ডের অভিবাসন অফিসে নিয়ে আসার ২৪ ঘণ্টার মধ্যে আমেরিকা থেকে ঐ ছয়জন চীনাকে বহিষ্কার করা হয়।কারণ সে সময় আমেরিকায় একটি আইন ছিল যে, কোনো চীনা নাগরিককে সেদেশে ঢুকতে দেওয়া হবে না। টাইটানিকের ইতিহাস থেকে এই ছয়জন চীনা এতদিন উধাও ছিলেন।তবে ঐ ট্রাজেডির ১০৯ বছর পর সম্প্রতি প্রাণে বাঁচা ঐ ছয়জন চীনাকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি হয়েছে যেটি চীনে প্রদর্শিতও হয়েছে। ঐ তথ্যচিত্রে টাইটানিক ডোবার এবং ঐ ছয়জনের রক্ষা পাওয়ার পর্বই শুধু নয়, পরে তাদের ভাগ্যে কী হয়েছিল তাও জায়গা পেয়েছে। তখনকার আমেরিকায় অভিবাসী বিদ্বেষ, বর্ণ বিদ্বেষের চিত্রও তুলে ধরা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers