সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
লকডাউন: ব্যাংক বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলাদেশ সরকার

লকডাউন: ব্যাংক বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলাদেশ সরকার

ব্যাংক খোলা থাকবে বিধি নিষেধের সময়

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী আগামী সাত দিনের বিধিনিষেধের মধ্যেও সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিনই ব্যাংক খোলা থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে: “তফসিলি ব্যাংকসমূহের বিশেষ প্রয়োজনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সুবিধার্থে আগামী ১৫ই এপ্রিল থেকে ২১শে এপ্রিল পর্যন্ত শুধু মাত্র কর্ম দিবসে সকাল দশটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। তবে লেনদেন হবে বেলা একটা পর্যন্ত। সীমিত জনবল দ্বারা বাংলাদেশ ব্যাংকের অফিসসমূহের ক্যাশ কাউন্টার ও ভল্ট খোলা রাখতে হবে।”

কেন্দ্রীয় ব্যাংকের এ নতুন নির্দেশনার ফলে ১৪ই এপ্রিল থেকে সব তফসিলি ব্যাংক বন্ধসহ সব ধরণের আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার যে নির্দেশ আগে দেয়া হয়েছিলো তা বাতিল হয়ে গেল।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামাল দিতে আগামীকাল ১৪ই এপ্রিল থেকে ”কঠোর লকডাউন” বাস্তবায়নের জন্য ইতোমধ্যেই সরকারি যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেখানে সব ধরনের সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত অফিস বন্ধ রাখার কথা বলা হয়েছিল।

সেই আলোকেই কেন্দ্রীয় ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়ে অনলাইন ব্যাংকিং চালু রেখে প্রয়োজনে এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের করা যাবে বলে জানানো হয়েছিল।

এ হিসেবে আজ মঙ্গলবার লকডাউনের আগে শেষ কর্ম দিবসে ব্যাংকগুলোতে প্রচণ্ড ভিড় দেখা গেছে এবং ঢাকার বিভিন্ন এলাকায় ব্যাংকের শাখাগুলোর সামনে দেখা গেছে দীর্ঘ লাইন।

ব্যাপক ভিড়ের কারণে কোন কোন শাখায় নগদ টাকার সংকটের কথাও গণমাধ্যমে উঠে এসেছে।

অন্যদিকে আগামীকাল থেকে শুরু হওয়া লকডাউনে খোলা থাকছে গার্মেন্টসহ শিল্প কারখানা।

এমন পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংকিং সেবা চালু রাখা নিয়ে নতুন নির্দেশনা পাঠানো হলে তার ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক নতুন সিদ্ধান্ত গ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers