সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
লকডাউনে কাউকে রাস্তাঘাটে দেখতে চাই না: আইজিপি

লকডাউনে কাউকে রাস্তাঘাটে দেখতে চাই না: আইজিপি

আগামীকাল থেকে শুরু হওয়া লকডাউনে কাউকে রাস্তাঘাটে দেখতে চাই না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।আজ মঙ্গলবার লকডাউনে পুলিশের মুভমেন্ট পাস অ্যাপস উদ্বোধনের আগে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।আইজিপি বলেন, ‘আমরা আগামীকাল থেকে লকডাউনে কাউকে রাস্তাঘাটে ও বাইরে দেখতে চাই না। বিনা প্রয়োজনে কাউকে দেখতে চাই না। আমরা চাপপ্রয়োগের চেয়ে নিজেদের উদ্যোগেই এই দায়িত্ব পালন করবেন। এসব না মানলে সমগ্র বাংলাদেশকে আইসোলেশনে নিতে হবে।’তিনি বলেন, ‘গতবছর যেভাবে নিয়ন্ত্রণ করেছি, এবারও দ্বিতীয় ওয়েব নিয়ন্ত্রণ করব। তবে, অবশ্য অপ্রয়োজনীয় চলাফেরা বন্ধ করতে হবে। গতবছর লাখো মানুষ ঢাকা ছেড়েছেন। এবারও গত দুদিন ধরে ঢাকা ছাড়ছেন। এগুলো ঠিক না। এগুলো নৈতিকভাবে খুবই অন্যায় কাজ। গতকাল বিভিন্নভাবে যারা যেখানে পৌঁছেছেন, তারা সেখানেই থাকবেন। গ্রামবাসীকে বলব, লক্ষ রাখবেন, যদি আক্রান্ত কেউ থাকে, তাহলে তিনি গ্রামের অন্যকেও আক্রান্ত করবে।  তারা সাতদিন ঘরে থাকবেন। সরকার যেভাবে বলছে, সেভাবে নির্দেশ মানবেন।’তিনি বলেন, ‘সীমিত কারণে বের হওয়া লাগতে পারে। তারা মুভমেন্ট পাস নিবেন। রাস্তাঘাটে কোনো ধরনের আড্ডা দিবেন না। বিভিন্ন সড়কে, মোড়ে আড্ডা দিবেন না। দায়িত্বশীল নাগরিক হিসেবে তরুণরা কেউ বের হবেন না। বের হতে হলে অবশ্যই দ্রুত ঘরে ফিরতে হবে।’‘গাড়ি বের করার বিষয়েও নিরুৎসাহী করব। তবে অবশ্যই মুভমেন্ট পাস নিবেন। পুলিশকে সবাই সহযোগিতা করবেন।’আইজিপি আরও বলেন, ‘সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আমরা কোনো প্রাণহানি চাই না। এই থেকে উত্তরণের প্রধান উপায় হচ্ছে ব্যক্তিগত সচেতনতা। আমাদের অবশ্যই মাস্ক পরতে হবে। তা ছাড়া, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শারীরিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া, এসব বিধি আমাদের মনোযোগ ও আন্তরিকতা দিয়ে মানতে হবে।’‘ইতোমধ্যে এক সপ্তাহ পালন হয়েছে। আগামীকাল থেকে আরও এক সপ্তাহ শুরু হবে। সরকার যে নির্দেশনা দিয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে’, বলেন তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers