সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে জেল ও জরিমানা

ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে জেল ও জরিমানা

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারের কঠোর লকডাউনের বিধি-নিষেধ লঙ্ঘন করা, স্বাস্থ্য বিধি না মানা, পলিথিন ব্যাগ মজুদ ও ব্যবহার সহ বিভিন্ন অপরাধে ১ জনকে একদিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০ জনকে বিভিন্ন পরিমাণে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুর ১টার দিকে ফকিরহাটের কাটাখালী, বেতাগা এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযানে ১১টি মামলায় ১১জনকে ৯হাজার ৭শত টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত সিদ্দিকী। এসময় লকডাউনের বিধি-নিষেধ লঙ্ঘন করায় বেতাগা গ্রামের শোভন নামের একজনকে একদিনের কারাদন্ড প্রদান করেন। এসময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাকিব হাসান চৌধুরী সহ জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers