সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
চুলকাঠি বাজারে লকডাউনের প্রথম দিনেই ঢিলেঢালা ভাবে চলেছে

চুলকাঠি বাজারে লকডাউনের প্রথম দিনেই ঢিলেঢালা ভাবে চলেছে

চুলকাঠি অফিস

বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারে  ঢিলেঢালাভাবে চলেছে লকডাউনের প্রথম দিন। দিনভর চলেছে যাত্রীবাহী যানবাহন। স্বাভাবিক অবস্থার লকডাউনের প্রথম দিনেও  হোটেল, রেস্তোরা ও চায়ের দোকানে বসে খাওয়ার পাশাপাশি লোকজনকে আড্ডা দিতে দেখা গেছে। জরুরী সেবাদানকারী ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি অধিকাংশ দোকানপাট খোলা ছিল। প্রয়োজন-অপ্রয়োজনে লোকজনকে বাজারে ঘুরে ফিরতে দেখা গেছে। করোনা স্বাস্থ্যবিধি মানছেন না অধিকাংশ মানুষ।দীগত দিনের মত চলেছে হোটেল, রেস্তোরা ও চায়ের দোকানে বসে খাওয়া, যাত্রীবাহী যানবাহন চলাচল করেছে।আজ বিকালে খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন এর উদ্যোগে এক জরুরী সভায় নিত্য প্রয়োজনীয় দোকানপাট ছাড়া সকল দোকান বন্ধ রাখার জন্য সকলের প্রতি আহবান জানান। বিশেষ করে জনস্বার্থে প্রয়োজনীয়  দোকানপাট সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার জন্য বলা হয়েছে।সারাদেশে করোনার হটস্পট লাফিয়ে-লাফিয়ে বাড়ছে করোনার সংক্রামণ। গত ১৫ দিনে করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত ৫৭ জনের মধ্যে ৫৪ জনই হচ্ছেন বাগেরহাট শহরের বাসিন্দা। এরমধ্যে শুক্রবার ভোরে আকরাম হোসেন (৭১) নামে এক আইনজীবী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু হয়েছে।অন্য ৫৩ জন চিকিসাধীন রয়েছেন। রবিবার দিবাগত মধ্যরাত ঢাকার শ্যামলী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাইরাসে আক্রান্ত হয়ে মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাষ্টার আবুল খায়েরের (৫৬) মৃত্যু হয়েছে।এনিয়ে বাগেরহাট জেলায় করোনাভাইরাসের সংক্রমণে জনপ্রতিনিধি, চিকিৎসক, আইনজীবী, সরকারি কর্মচারি, সাংষ্কৃতিক কর্মীসহ মোট ২৮ জনের মৃত্যু হল। রবিবার বাগেরহাট জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ জনের। আর এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১১৮ জনে। আক্রান্তদের মধ্যে বর্তমানে ৫৭ জন সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers