সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাট জেলা আওয়ামীলীগের সভাপতির সুস্থ্যতা কামনা করে উপজেলা ব্যাপী দোয়া ও মাহফিল

বাগেরহাট জেলা আওয়ামীলীগের সভাপতির সুস্থ্যতা কামনা করে উপজেলা ব্যাপী দোয়া ও মাহফিল

চুলকাঠি ডেস্ক
বাগেরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি ও বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সুস্থ্যতা কামনা করে সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা ব্যাপী উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে প্রার্থনা করা হয়। একই সাথে উপজেলার বিভিন্ন মন্দিরে তার সুস্থ্যতা কামনা করে প্রার্থনা করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান ষাটগম্বুজ জামে মসজিদ এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও যাত্রাপুর ইউপি চেয়ারম্যান এম এ মতিন যাত্রাপুর ইউনিয়ন পরিষদ মসজিদে জুম্মাবাদ দোয়ায় অংশ নেন। উপজেলা আওয়ামীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু জানান, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের ভেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু অসুস্থ্য হওয়ায় তার সুস্থ্যতা কামনায় উপজেলা ব্যাপী প্রার্থনা ও দোয়ার আয়োজন করা হয়।এদিকে খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন মসজিদে শুক্রবার জুম্মাবাদ দোয়া করা হয়। বিভিন্ন মসজিদের মুসাল্লীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিতি ছিলেন। চুলকাঠি কেন্দ্রীয় জামে মসজিদের দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন, ইউপি সচিব জাহাঙ্গীর আকন,চুলকাঠি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল সেখ সহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন মুফতি ফেরদাউস আলম। ইউনিয়নের পোলেরহাট জামে মসজিদ, উত্তরখান পুর জামে মসজিদ, দক্ষিণ খানপুর জামে মসজিদ, ইউনিয়নের সকল জামে মসজিদে তার সুস্থ্যতা কামনায় জুম্মাবার মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers