সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
সুপ্রিমকোর্টের বিচারপতির মানসা কালিমন্দির পরিদর্শন

সুপ্রিমকোর্টের বিচারপতির মানসা কালিমন্দির পরিদর্শন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের ঐতিহ্যবাহী সুপ্রাচীন মানসা কালী মন্দির পরিদর্শন করেন সুপ্রিমকোর্টের বিচার বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার। মঙ্গলবার বেলা ১১টায় পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন তঁার সহধর্মিনী মুক্তা সরকারসহ অন্যান্যরা। পরে মন্দির কমিটির আয়োজনে সভা মঞ্চে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, সহকারি পুলিশ সুপার (সার্কেল) মোঃ ছয়রুদ্দীন আহমেদ, অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম ও ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক শেখ মোহম্মদ আলী। অনুষ্ঠানে মন্দির কমিটির নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুল, সাধারন সম্পাদক বাবলু আশ, উপদেষ্টা ও সাবেক সভাপতি শিক্ষক শ্যামল কুমার দে, আট্টাকা স্কুলের সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers