সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে শিক্ষার্থীকে ফ্যানের সাথে ঝুলিয়ে মারধরের ঘটনায় শিক্ষক গ্রেফতার

রামপালে শিক্ষার্থীকে ফ্যানের সাথে ঝুলিয়ে মারধরের ঘটনায় শিক্ষক গ্রেফতার

বাগেরহাট অফিস
বাগেরহাটের রামপালে শিক্ষার্থীকে ফ্যানের সাথে মারধরের মামলায় সৈয়দ মোহাম্মাদ ওসমান গনি (৩০) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ মার্চ) রাতে রামপাল উপজেলার শ্রিফলতলা উত্তরপাড়া হাজী আরিফ কেরাতুল কোরআন হাফিজিয়া মাদরাসা এলাকা থেকে ওই শিক্ষককে আটক করে রামপাল থানা পুলিশ। এর আগে সন্ধ্যায় মারধরের শিকার শিক্ষার্থী মোঃ শুকুর শেখের পিতা মোঃ মনি শেখ বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন।
আহত শিক্ষার্থী মোঃ শুকুর শেখ (১১)শ্রিফলতলা উত্তরপাড়া হাজী আরিফ কেরাতুল কোরআন হাফিজিয়া মাদরাসার নজরানা (দেখে দেখে কোরআন পড়েন) বিভাগের শিক্ষার্থী এবং রামপাল উপজেলা গাববুনিয়া গ্রামের মনি শেখের ছেলে। গ্রেফতার সৈয়দ মোহাম্মাদ ওসমান গনি শ্রিফলতলা উত্তরপাড়া হাজী আরিফ কেরাতুল কোরআন হাফিজিয়া মাদরাসার শিক্ষক এবং খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ঝিনাইগাতি এলাকার হাসান আলীর ছেলে।জানা যায়, ভাল পড়াশুনা না করার অপরাধে রবিবার (২১ মার্চ) সকালে মাদরাসার ফ্যানের রডের সাথে ঝুলিয়ে শিক্ষার্থী মোঃ শুকুর শেখকে মারধর করেন শিক্ষক সৈয়দ মোহাম্মাদ ওসমান গনি। বিষয়টি জানাজানি হলে সন্ধ্যায় ওই শিক্ষার্থীর বাবা রামপাল থানায় মামলা করেন। ওই শিক্ষার্থীর শারীরিক অবস্থা এখন ভাল, সে বাড়িতে রয়েছেন।রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মাদ সামসুদ্দিন বলেন, শিক্ষার্থীকে মারধরের অভিযোগে মামলায় আমরা মাদরাসা শিক্ষক সৈয়দ মোহাম্মাদ ওসমান গনিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers