রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফকিরহাটে  শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ও পুরস্কার বিতরণ

ফকিরহাটে  শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ও পুরস্কার বিতরণ

পি কে অলোক, নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের ফকিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ শেখ রাসেল স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শনিবার বিকাল ৪টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আট্টাকা স্পোটিং ক্লাব বনাম আট্টাকী যুব সংঘের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১-০ গোলে আট্টাকা স্পোটিং ক্লাবকে পরাজিত করে আট্টাকী যুব সংঘের চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অবদি ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোল রক্ষক জিয়াউর রহমান জিয়া। খেলা পরিচালনা করেন শেখ কামাল আহম্মেদ, সহযোগি ছিলেন মনির ঢালী, শেখ জসিম উদ্দিন ও লিপন বিশ্বাস। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, এসিল্যান্ড রহিমা সুলতানা বুশরা ও অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শেখ আ: রাজ্জাক, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, মো: রেজাউল করিম ফকির, সহকারি অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ, আট্টাকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers