শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

রামপালে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

বাগেরহাট অফিস
বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত রেজাউল শেখ (৫০) নামের এক কৃষকের মৃত্যূ হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ রামপালা পাঠানো হয়েছে। এর আগে রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে রেজাউলকে মারধর করে প্রতিপক্ষ মনিরুল ইসলামসহ কয়েকজন। এ ঘটনায় মনিরুল ইসলাম (৩৬)কে আটক করেছে রামপাল থানা পুলিশ।নিহত রেজাউল শেখ রামপাল উপজেলার ডাকরা গ্রামের হাশেম আলী শেখের ছেলে।আটক মনিরুল ইসলাম একই এলাকার আহমদের ছেলে। রেজাউল ও মনিরুল পরস্পর চাচাতো ভাই হন।স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে মনিরুল ইসলাম, আহমমদসহ কয়েকজন রবিবার দুপুরে রেজাউল শেখকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রাস্তায়ে ফেলে লোহার রডসহ বিভিন্ন লাঠি দিয়ে বেধরক মারপিট করে।এক পর্যায়ে রেজাউল অচেতন হয়ে গেলে তারা চলে যায়। রেজাউলের স্বজনরা তাকে উদ্ধার করে খুলণা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে রেজাউল মারা যায়।মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন।আমরা নিহতের মরদেহের ময়না তদন্ত শেষ হয়েছে।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।হামলাকারীদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers