রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
জমকালো আয়োজনে বাগেরহাটে ঢাকা পোস্ট.কম এর উদ্বোধন

জমকালো আয়োজনে বাগেরহাটে ঢাকা পোস্ট.কম এর উদ্বোধন

বাগেরহাট অফিস
অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট.কম এর উদ্বোধন উপলক্ষে সারা দেশের ন্যায় বাগেরহাটেও জমকালো আয়োজনের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে দশটায় বাগেরহাট প্রেসক্লাব এর সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলাম,সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন,বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. এমডি মোজাফফর হোসেন,অবসরপ্রাপ্ত বাগেরহাট জেলা তথ্য কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দীন।প্রেসক্লাবের সহ-সভাপতি নকিব সিরাজুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব,যুগান্তর ও মাছরাঙ্গা টেলিভিশন এর জেলা প্রতিনিধি শওকত আলী বাবু,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল,বাংলা নিউজের জেলা প্রতিনিধি এস এস শোহান।এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিঙ্ মিডিয়ার গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন,গনমাধ্যম দেশ পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।সেই ধারাবাহিকতায় ঢাকা পোস্ট.কমও দেশের মানুষের কল্যাণে কাজ করবে।বক্তারা ঢাকা পোস্ট.কমের সাথে জড়িত সকল গনমাধ্যম কর্মী ও কর্তৃপক্ষের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।এর আগে প্রেসক্লাবের সামনে থেকে একটি বনর্যাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে পুনরায় প্রেসক্লাব এর সামনে এসে শেষ হয়।র‍্যালীতে বাগেরহাট এর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers