সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
“মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে” ফকিরহাটে আন্তঃ ইউনিয়ন ক্রিকেট ও ব্যাডমিল্টন টুনার্মেন্টের পুরস্কার বিতরন

“মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে” ফকিরহাটে আন্তঃ ইউনিয়ন ক্রিকেট ও ব্যাডমিল্টন টুনার্মেন্টের পুরস্কার বিতরন

পি কে অলোক, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের ফকিরহাটে মুজিব জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার ৫০বছর পূর্তিতে উপজেলা পরিষদ আন্তঃ ইউনিয়ন ক্রিকেট ও ব্যাডমিল্টন টুনার্মেন্ট-২০২১ এবং উপজেলা অফিসার্স ক্লাব ব্যাডমিল্টন-২০২০ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান বুধবার রাত ৮টায় উপজেলা পরিষদ চত্তরে জাকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নিবার্হী অফিসার মোঃ তানভীর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল।তিনি তাঁর বক্তৃতায় বলেন, খেলাধুলায় মানুষের আত্বশক্তি বৃদ্ধি করে। খেলাধুলাই পারে একটি মানুষকে সুস্থ্য সবল জীবন গড়তে। আপনাদের সন্তান সহ যুবসমাজ-কে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দুরে রাখতে হলে তাদেরকে খেলাধুলায় মনোযোগী করে গড়ে তুলার জন্য তিনি সকলের প্রতি উদ্যাত্ব আহবান জানান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ও বাগেরহাটের সহকারী জেলা জজ মোঃ খুরশিদ আলম। তঁাদের বক্তৃতায় তাঁরা বলেন,করোনা কালিন সময়ে যুব সমাজ মাদক সহ নানা অসামাজিক কাজে জড়িয়ে পড়েছে, নতুন নতুন কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে। তাদেরকে প্রতিহত করতে খেলাধুলার কোন বিকল্প নাই। তাই তঁারা যাহাতে খেলাধুলায় নিয়োজিত থাকে সে বিষয়টি মাথায় নিয়ে আমরা চলতি মাসেই ৮টি ইউনিয়নে আন্তঃ ইউনিয়ন ভলিবল ও ফুটবল টুনার্মেন্ট খেলার আয়োজন করার উদ্যোগ গ্রহন করেছি। আর সেই খেলাধুলার মাধ্যমে এঅঞ্চলের যুব সমাজ আরো একধাপ এগিয়ে যাবে বলেও তাঁরা অভিমত ব্যাক্ত করেন।উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাপ হোসেন টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক ডাঃ শাহলিয়ার শামীম। এসময় উপস্থিত ছিলেন এলজিইডির নিবার্হী প্রকৌশলী জিএম মুজিবুর রহমান, সহকারী জজ মোঃ ইমরান হোসেন, মোল্লাহাট উপজেলা নিবার্হী অফিসার মোসাঃ মাফফারা তাসমিন, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তহীদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ কুমার বিশ্বাস, মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাইদ মোঃ খায়রুর আনাম, শিক্ষা অফিসার আশিষ কুমার নন্দী, প্রাণী সম্পদ অফিসার পুষ্পেন শিকদার, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, রেজাউল করিম ফকির, খান শামীম জামান পলাশ, মোঃ শহীদুল ইসলাম, মোঃ ইউনুস আলী শেখ, কাজি মোঃ মহসিন ও এ্যাডঃ হীটলার গোলদার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগনেরা। আন্তঃ ইউনিয়ন ক্রিকেট খেলায় বাহিরদিয়া-মানসা ইউনিয়ন বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে এবং পিলজংগ ইউনিয়ন দ্বীতিয় হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ব্যাড মিল্টন প্রতিযোগীতায় বিজয়ী বিভিন্ন ব্যাক্তিকে পুরস্কার প্রদান করা হয়। খেলায় বিপুল সংখ্যাক দর্শকরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers