শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
“বাগেরহাট সদর উপজেলার” চুলকাঠি ভায়া মাথাভাঙ্গা পিচঢালা রাস্তাটি এখন চলাচলের অযোগ্য

“বাগেরহাট সদর উপজেলার” চুলকাঠি ভায়া মাথাভাঙ্গা পিচঢালা রাস্তাটি এখন চলাচলের অযোগ্য

চুলকাঠি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি ভায়া মাথাভাঙ্গা পিচঢালা রাস্তাটি ভেঙ্গে চুরে একাকার হয়ে পড়ায় তা দিয়ে চলাচল করা এখন চরম ঝুঁকি হয়ে পড়েছে। অতি গ্রুরুত্বপূর্ণ এই রাস্তাটির অধিকাংশ স্থানে ভেঙ্গে চুরে ও বড়বড় গর্ত হয়ে এমন অবস্থার সৃষ্টি হয়েছে, যা দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ রাস্তাটি পুনঃ সংস্কার করার জন্য স্থানীয় জনগণ এলজিইডির উর্দ্ধতন কর্মকতার্দের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, সদর উপজেলার চুলকাঠি ভায়া মাথা ভাঙ্গা পিচঢালা রাস্তাটি এ অঞ্চলের জনগনের চলাচলের একমাত্র রাস্তা। যে রাস্তা দিয়ে রাখালগাছি খানপুর শুভদিয়া বেতাগা রামপাল ও গৌরম্ভা ইউনিয়নের হাজার হাজার জনগন বাগেরহাট জেলা শহরে যাতায়াত করে থাকেন। সেই একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটি বেশ কয়েক মাস ধরে চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার কোন কোন স্থানে পিচ বা কার্পেটিং উঠে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। যা দিয়ে বিশেষ করে রাত্রীকালিন সময়ে চলাচল করা অসম্ভব। এই রাস্তাটির রাখালগাছি বাজারের ব্রীজের মাথায় ও মেগনিশতলা ব্রীজের মাথায় বেশ কয়েকটি স্থানে কার্পেটিং উঠে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। যা চলাচলের অযোগ্য। স্থানীয়রা বলেছেন, বিশেষ করে রাত্রিকালিন সময়ে অন্ধকারে চলাচল করার সময় গর্তের মধ্যে পড়ে ভ্যান রিক্সা ইজিবাইক চালক সহ অনেকে দিশেহারা হয়ে পড়েন। তাছাড়া অনেক সময় গাড়ী উল্টে পড়ে অনেক যাত্রী আহতও হচ্ছেন অহরহ। সহজ ও নিরাপদ রাস্তা হওয়ার সুবাদে দুরদুরান্ত থেকে প্রতিদিন হাজার হাজার জনগন এই রাস্তাটি দিয়েই চলাচল করতে হচ্ছে। জনবহুল ও গুরুত্বপূর্ণ রাস্তাটি পুনঃ সংস্কার করার জন্য স্থানীয় জনগণ এলজিইডির উর্দ্ধতন কর্মকতার্দের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers