রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
চীন-ভারত: দুদেশের সৈন্যরা ‘নতুন করে সীমান্ত সংঘর্ষে’ জড়িয়েছে

চীন-ভারত: দুদেশের সৈন্যরা ‘নতুন করে সীমান্ত সংঘর্ষে’ জড়িয়েছে

চুলকাঠি ডেস্ক

সীমান্ত নিয়ে বিতর্কিত এলাকায় চীন ও ভারতের সামরিক বাহিনী আবারো সংঘর্ষে জড়িয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।ভারতের গণমাধ্যমে বলা হচ্ছে, সংঘর্ষে দুই পক্ষের সদস্যদের আহত হওয়ার ঘটনা ঘটেছে।জানা যাচ্ছে, উত্তর সিকিম এলাকায় তিনদিন আগে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।ভারতের সেনাবাহিনী বলছে, বুধবারের ‘সামান্য’ ওই ঘটনাটি ‘সমাধান’ করা হয়েছে।

আরেকটি বিতর্কিত এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে উভয় দেশের মধ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।গত জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে অন্তত বিশ জন ভারতীয় সেনা নিহত হয়। তবে চীনের সৈন্যদের হতাহত হওয়ার বিষয়ে কোন বক্তব্য জানায়নি চীন।ভারতীয় সামরিক বাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃত করে গণমাধ্যমে বলা হচ্ছে, সিকিমের নাকু লা পাসে সর্বশেষ এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।কর্মকর্তারা জানিয়েছেন, চীনের একটি টহল দল ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে তাদের বলপ্রয়োগ করে ফেরত পাঠানো হয়।তবে এই ঘটনার ব্যাপার ভারত বা চীনের তরফ থেকে সরাসরি কোন বক্তব্য পাওয়া যায়নি।ভারতীয় সেনাবাহিনীর একটি বিবৃতিতে ঘটনাটিকে খাটো করে দেখিয়ে বলছে, “উত্তর সিকিমের ২০শে জানুয়ারি ২০২১ এর ওই ঘটনাটি ছিল একটা ছোটখাটো সংঘর্ষ। প্রটোকল অনুসরণ করে এটা সমাধান করা হয়েছে”।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers