রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ভ্রমণের দরজা খুলল মুসলিমদের, নিষেধাজ্ঞা তুলে নিলেন বাইডেন

ভ্রমণের দরজা খুলল মুসলিমদের, নিষেধাজ্ঞা তুলে নিলেন বাইডেন

চুলকাঠি ডেস্ক :

শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মুসলিমদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে নিষিদ্ধ হয়ে পড়া মুসলিম দেশগুলোর নাগরিকরা এখন আমেরিকার ভিসার জন্য আবারও আবেদন করতে পারবেন। এর আগে যুক্তরাষ্ট্রে মুসলিমদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প।

এ ছাড়া বাইডেন আরো গুরুত্বপূর্ণ ১৫টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এসব আদেশের মাঝে প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিরে আসা, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ বন্ধ করা অন্যতম।২০১৭ সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে প্রায় ২০০ দেশের এই প্ল্যাটফর্ম থেকে ছিটকে পড়ে দেশটি। এরপর ২০২০ সালে করোনা মাহামারির সময় বেরিয়ে আসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও। ফলে দুটি বৈশ্বিক স্থান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দেশটি।
বাইডেন শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মাঝেই আবারও এই দুই জায়গায় যোগদান করার আদেশে স্বাক্ষর করেছেন। এর ফলে আগামী ৩০ দিনের মাঝেই যুক্তরাষ্ট্র আবার জলবায়ু চুক্তিতে ফিরে যাবে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিষদের বৈঠকে যোগ দেবেন।এ ছাড়া মেক্সিকো সীমান্তে বিতর্কিত দেয়াল নির্মাণ কার্যক্রমও বাইডেন বন্ধ করেছেন। অবৈধ অভিবাসীদের জন্যও তিনি শিগগির বিল নিয়ে আসবেন।শপথ নেওয়ার অনুষ্ঠানেই বাইডেন বলেছেন, ‘বিশ্ববাসী আমাদের সবাইকে আজ দেখছে। আমেরিকা পরীক্ষার মধ্য দিয়ে গেছে এবং আমরা আরও শক্তিশালী হয়ে সেখান থেকে বেরিয়ে এসেছি। আমরা আমাদের চুক্তিগুলোতে আবারও ফিরে যাব এবং বিশ্বের সঙ্গে আবারও সংযুক্ত হব।’

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers