সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
“প্রধানমন্ত্রী অচিরেই ঘরগুলির উদ্ভোধন করবেন” ফকিরহাটে মুজিববর্ষ উপলক্ষে ৩০টি ভুমিহীন পরিবার পাচ্ছেন পাকাঘর

“প্রধানমন্ত্রী অচিরেই ঘরগুলির উদ্ভোধন করবেন” ফকিরহাটে মুজিববর্ষ উপলক্ষে ৩০টি ভুমিহীন পরিবার পাচ্ছেন পাকাঘর

পি কে অলোক, (নিজস্ব প্রতিবেদক)

বাগেরহাটের ফকিরহাটে মুজিব শতবর্ষ উপলক্ষে অসহায় দুস্থ গরিব ও ভুমিহীনদের মাঝে ৩০টি পরিবার আশ্রয় স্বরুপ পেতে যাচ্ছেন পাকাঘর। দীর্ঘদিন ধরে এসব পরিবার জমি ও ঘরবাড়ির অভাবে পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর জীবন যাপন করতো। এখন তাঁরা নতুন ঘর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দেশের ভুমিহীন দরিদ্র আশ্রয়হীন পরিবারের জন্য নিরাপদ আবাসন প্রকল্প নিমার্নের পরিকল্পনা নিয়েছেন। এরই ধারাবাহিকতায় উপজেলার ২টি ইউনিয়নে ৩০টি পাকাঘর নিমার্নের কাজ প্রায় শেষ হয়েছে। এর মধ্যে পিলজংগ ইউনিয়নের রোনখোলায় ২২টি ও লখপুর ইউনিয়নের ভবনা গ্রামে ৮টি সহ সর্ব মোট ৩০টি পাকাঘর নিমার্ণ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ (পিআইও) সাইদা দিলরুবা সুলতানা বলেন, সরকার মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের অসহায় ভুমিহীন ও বাস্তহারা

ছবি:-চুলকাঠি ২৪

পরিবারের মাথা গুজার ঠাঁই হিসেবে টেকসই বাড়িঘর নিমার্ণ করার উদ্যোগ নিয়েছেন। এরই আলোকে মুজিব শতবর্ষে ৩০টি পরিবার নতুন পাকাঘর বাড়ি পাচ্ছেন। পরিবার প্রতি পাকাঘর বাবদ ব্যায় ধরা হয়েছে, প্রায় ১লক্ষ ৭১হাজার টাকা। এসব বাড়ির নিমার্ণ কাজ এখন প্রায় শেষের পথে। নিমার্ণ কাজ শেষ হলে অচিরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনভারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এসব ঘরের শুভ উদ্ভোধন করবেন। ঘরহীন শাহিদা বেগম, আব্দুল হক, মিজানুর রহমান, হুমাইয়ুন শেখ, মোশারেফ হোসেন ও সলাহ উদ্দিন শেখ এর সাথে আলাপ করা হলে তাঁরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া ঘর পেয়ে আমরা উচ্ছাসিত ও আনন্দিত। সারাদিন মাঠে ঘাটে অন্যের ক্ষেতে কাজ কর্ম করে নিজ গৃহে বসবাস করতে পারব। রোদ-বৃষ্টি ঝড়ে আমাদের আর অন্যের বাড়ীতে আশ্রয়ের জন্য যেতে হবে না। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে আল্লাহ যেন দীর্ঘায়ু করেন।
এব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার মোঃ তানভীর রহমান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ এর সাথে আলাপ করা হলে তাঁরা বলেন আগামী ২৩জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে এই ঘরগুলির উদ্ভোধন করবেন। আমরা ইতিমধ্যে ঘরের মালিকদের দলিলও সুসম্পন্ন করেছি। এবং এই পল্লীর নামকরণ করা হয়েছে, বঙ্গবন্ধু পল্লী-১ যেটি পিলজংগে এবং বঙ্গবন্ধু পল্লী-২ যেটি ভবনা গ্রামে অবস্থিত।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers