সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাট পৌরসভা নির্বাচনে ৩৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

বাগেরহাট পৌরসভা নির্বাচনে ৩৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

বাগেরহাট অফিস
বাগেরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই জন মেয়র প্রার্থীসহ ৩৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।রবিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।এর মধ্যে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী রয়েছেন।তবে সাধারণ সদস্যদের মধ্যে ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে একক প্রার্থী রয়েছেন।
রবিবার (১৭ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক খান হাবিবুর রহমান বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার ফরাজী বেনজীর আহম্মেদের কাছে মনোনয়ন পত্র জমা দেন।এসময়,বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.ভুইয়া হেমায়েত উদ্দিন,সহ-সভাপতি এ্যাড. এ্যাড: শাহ ই আলম বাচ্চু,এ্যাড: ফরিদ উদ্দিন আহম্মেদ,এ্যাড: আলী আকবর,ড,একে আজাদ ফিরোজ টিপু,যুগ্ন সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব,সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু,কোষাধ্যক্ষ আলহাজ্জ বাকী তালুকদার,দপ্তর সম্পাদক বাবু অম্বরীশ রায়,প্রচার সম্পাদক তালুকদার নাজমুল কবির ঝিলাম উপস্থিত ছিলেন।
পরে বিকেলে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাবেক জেলা বিএনপি নেতা সাইদ নিয়াজ হোসেন শৈবাল রিটানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমাদেন।এসময় জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম,সদস্য সচিব মোজাফফর রহমান আলম,বিএনপি নেতা কামরুল ইসলাম গোড়া,অহিদুজ্জামান পল্টু ,সৈয়দ নাসির আহম্মেদ মালেক উপস্থিত ছিলেন।
কাউন্সিলর পদে একক প্রার্থীরা হলেন,৫ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আবুল হাসেম শিপন,৬ নং ওয়ার্ডে আলহাজ্জ আব্দুল বাকি তালুকদার,৭ নং ওয়ার্ডে শাহ নেওয়াজ মোল্লা দোলন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার ফরাজী বেনজীর আহম্মেদ বলেন,মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে দুই জন,সংরক্ষিত ৩টি ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ৬ জন,৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।এর মধ্যে ৩টি সাধারণ কাউন্সিলর পদে একক প্রার্থী রয়েছেন।১৯ জানুয়ারি তারিখ মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।২৬ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন রয়েছে।
বাগেরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩৮ হাজার ২‘শ জন ভোটার রয়েছে।এর মধ্যে ১৮ হাজার ৪‘শ ২১জন পুরুষ এবং ১৯ হাজার ৭‘শ৭৯ জন নারী ভোটার রয়েছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers