শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
“পিকাপ নিয়ে চুরি করার সময়” ফকিরহাটে আন্তঃজেলা চোর সিন্ডিকেটের ৪সদস্য আটক

“পিকাপ নিয়ে চুরি করার সময়” ফকিরহাটে আন্তঃজেলা চোর সিন্ডিকেটের ৪সদস্য আটক

স্টাফ রিপোর্টার  
বাগেরহাটের ফকিরহাটে দোকান ঘরে চুরি করার সময় স্থানীয়দের সহযোগিতায় আন্তঃজেলা চোর সিন্ডিকেটের ৪ সদস্যকে আটক করেছেন মডেল থানা পুলিশ। এসময় আটককৃতদের ব্যবহারকৃত একটি পিকআপ ভ্যান জব্দ ও চুরি করা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ফকিরহাটের সাধুর সাধের বটতলা এলাকায় মহিন মার্কেটে অবস্থিত তাহমিদ এন্টার প্রাইজ এর সাটারের তালা ভেঙ্গে চুরি করার সময় স্থানীয়রা টের পেয়ে তাদেকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়েছে। পরে মডেল থানা পুলিশের নিকট সোর্পদ করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে আটককৃতদের ব্যবহারকৃত একটি পিকআপ ভ্যান (যার নং-খুলনা মেট্রো ন-১১-০০৫২) জব্দ ও চুরি করার সরঞ্জাম ৪টি তেলের ড্রাম উদ্ধার করেছে। আটককৃতরা হলো খুলনা দৌলতপুরের পাবলা এলাকার ইসলাফিল শেখ পটলের পুত্র পিকআপ চালক মো: রাকিব শেখ (২১), খালিশপুরের কাশিমপুর এলাকার শামসুল উদ্দিনের পুত্র মো: রবিউল ইসলাম (৩০), খালিশপুর এলাকার বাবুল হাওলাদারের পুত্র সুজন হাওলাদার (২২) ও বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিরা এলাকার জাহাঙ্গির হাওলাদারের পুত্র লিটন হাওলাদার (২৪)। এ ব্যাপারে মডেল থানার অফিসার্স ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। তিনি আরও জানান উক্ত দোকান মালিক আবু সুফিয়ান নিজ বাদী হয়ে ১টি অভিযোগ দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers