শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাটে অগ্রণী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন

ফকিরহাটে অগ্রণী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন

পি কে অলোক, (নিজস্ব প্রতিবেদক) :
বাগেরহাটের ফকিরহাটে অগ্রণী ব্যাংক লিমিটেডের ফলতিতা বাজার এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বৈদ্য এন্টার প্রাইজ এজেন্ট অগ্রণী দুয়ার ব্যাংকিং এর আয়োজনে বুধবার সকাল ১১টায় ফলতিতা হীরা মার্কেটে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিমিটেড খুলনা সার্কেল এর মহাব্যবস্থাপক মো: ফারুক আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের বাগেরহাট শাখার সহকারি মহা-ব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান দেপাল চন্দ্র রায়, সহকারি মহা-ব্যবস্থাপক ও শাখা প্রধান দীপক কুমার কুন্ডু, ব্যাংক কর্মকর্তা শামসুর রহমান, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার, বিশিষ্ট ব্যবসায়ী গুরুদাশ বালা, সহকারি শিক্ষক হরিদাশ বালা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাত্রাপুর শাখার এসপিও/ব্যবস্থাপক অজয় কুমার দাশ। সার্বিক তত্ত্বাবধয়নে ছিলেন ফলতিতা বাজার এজেন্ট ব্যাংকিং শাখার এজেন্ট প্রশান্ত বৈদ্য। অনুষ্ঠানে সঞ্চালনা করেন যাত্রাপুর শাখার পিও মো: নজরুল ইসলাম। এসময় অগ্রণী ব্যাংক লিমিটেডের বিভিন্ন কর্মকর্তা, ব্যবসায়ী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers