সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
“শেখ তন্ময় এমপি’র পুরস্কার বিতরন” ফকিরহাটে ১৬দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা

“শেখ তন্ময় এমপি’র পুরস্কার বিতরন” ফকিরহাটে ১৬দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা

পি কে  অলোক (নিজস্ব প্রতিবেদক)
বাগেরহাটের ফকিরহাটে শহীদ শেখ আবু নাসের স্মৃতি ১৬দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকেল ৪টায় আট্টকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খুলনার খালিশপুরের কাশিপুর ক্রীড়া একাডেমি বনাম খুলনা পোর্ট সিটি অরিয়ার্স ক্লাব মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথম ব্যাটে নেমে কাশিপুর ক্রীড়া একাডেমি ৯ উইকেট হারিয়ে ১৭১ রান করে। তার জবাবে খুলনা পোর্ট সিটি অরিয়ার্স ক্লাব ৯ উইকেটে ১৭১ রান করে। ফলে উভয় দল যুগ্ম চ্যাম্পিয়ন নির্বাচিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বাগেরহাট-০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান, সহকারি পুলিশ সুপার (সার্কেল) মোঃ ছয়রুদ্দীন আহমদ, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান শিরিনা আক্তার, জেলা পরিষদ সদস্য আ: রাজ্জাক শেখ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন আট্টাকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক অমিত রায় সহ অসংখ্য ক্রীকেটপ্রেমী দর্শক(পিকেএ)।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers